TRENDING:

আরজি করের নির্যাতিতার মায়ের চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট তলব করল হাইকোর্ট, পরবর্তী শুনানি সোমবার

Last Updated:

অপরদিকে বুধবার আরজি কর ঘটনার পুনরায় তদন্তের মামলার শুনানিও হয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। ডিভিশন বেঞ্চের মামলার সঙ্গে পুনরায় তদন্তের মামলা যুক্ত করার পরামর্শ দেন বিচারপতি ঘোষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নবান্ন অভিযানে অসুস্থ আরজি করের নির্যাতিত পড়ুয়া চিকিৎসকের মা’য়ের চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি নবান্ন অভিযানের দিন পড়ুয়া চিকিৎসকের মা পুলিশের বিরুদ্ধে মারধর করার অভিযোগ করেন। সেই ঘটনার উপযুক্ত তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মা-বাবা। বুধবার সেই মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ, যে বেসরকারি হাসপতালে মায়ের চিকিৎসা হয়েছিল, তাদেরকে এই মামলায় যুক্ত করে মামলার নোটিস পাঠাতে হবে। চিকিৎসা সংক্রান্ত সমস্ত নথি আদালতে পেশ করতে হবে উক্ত বেসরকারি হাসপাতালকে। এই মামলার পরবর্তী শুনানি সোমবার ১ সেপ্টেম্বর।
News18
News18
advertisement

মা-বাবার আইনজীবী ফিরোজ এডুলজি আদালতে অভিযোগ করেন, নবান্ন অভিযানের দিন পুলিশের ঘায়ে চোট পেয়েছিলেন মৃত চিকিৎসকের মা। তাঁর কপালে এবং পিঠে স্পষ্ট আঘাতের চিহ্ন ছিল। মেডিক্যাল রিপোর্ট পাল্টে দিয়েছে বলে বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ করেন।

নিউ মার্কেট থানা এবং শেক্সপিয়ার সরণী থানার রিপোর্ট পেশ করে রাজ্যের আইনজীবী। উভয় ক্ষেত্রেই মায়ের অভিযোগের কোনও যথাযথ প্রমাণ পাওয়া যায়নি বলে জানানো হয়। তবে রাজ্যের দেওয়া হাসপাতালের মেডিক্যাল রিপোর্ট দেখে অসন্তোষ প্রকাশ করে বিচারপতি ঘোষ বলেন, বিস্তারিত তথ্যের বদলে এক পাতার ‘মেডিকো লিগাল ফর্ম’ পাঠিয়েছে হাসপাতাল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট স্থগিত রাখার জন্য কমিশনের কাছে আবেদন করুন মুখ্যমন্ত্রী, মমতার কাছে দাবি অধীরের!
আরও দেখুন

অপরদিকে বুধবার আরজি কর ঘটনার পুনরায় তদন্তের মামলার শুনানিও হয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। ডিভিশন বেঞ্চের মামলার সঙ্গে পুনরায় তদন্তের মামলা যুক্ত করার পরামর্শ দেন বিচারপতি ঘোষ।

বাংলা খবর/ খবর/কলকাতা/
আরজি করের নির্যাতিতার মায়ের চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট তলব করল হাইকোর্ট, পরবর্তী শুনানি সোমবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল