''জোড়া নিম্নচাপ অক্ষরেখায় রাজ্যে ঝড়বৃষ্টির পরিস্থিতি। উত্তরপ্রদেশ থেকে মনিপুর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা। বীরভূম মুর্শিদাবাদ নদিয়ার ওপর দিয়ে গিয়েছে এই নিম্নচাপ অক্ষরেখা। আরও একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তার করেছে বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত। এর জেরেই ঝড়বৃষ্টি।'' জানালেন, আলিপুর আবহাওয়া দফতরের ডিডিজিএম সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।
আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, সন্ধে ৭টার মধ্যে ৫০ কিলোমিটার বেগে ঝড় আছড়ে পড়বে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার পূর্ব প্রান্তে।
advertisement
একইসঙ্গে ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবিদ্যুৎসহ শিলাবৃষ্টির সতর্কতা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পূর্ব মেদীনিপুরে।
আরও পড়ুন-বিকেল ৫টার মধ্যে কলকাতায় ধেয়ে আসছে ৪০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি
Location :
First Published :
May 18, 2018 5:06 PM IST
