TRENDING:

জারি থাকবে তাপপ্রবাহ, কলকাতাবাসীদের বাড়তি চাপ আর্দ্রতা

Last Updated:

কলকাতার গরমে বরং বলা ভালো তাপপ্রবাহে নাজেহাল অবস্থা শহরবাসীর ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা : কলকাতার গরমে বরং বলা ভালো তাপপ্রবাহে নাজেহাল অবস্থা শহরবাসীর  ৷ পরিসংখ্যানের দিকে যদি চোখ রাখা যায় তাহলে দেখা যাবে গরম যে ইনিংস খেলছে সাম্প্রতিক অতীতে জুন মাসের এই সময়ে এভাবে ৪০ ডিগ্রি অতিক্রম করার খেলা তারা বিশেষ দেখায়নি ৷
advertisement

২০০৮ থেকে  যদি রেকর্ড দেখা যায় তাহলে দশবছরে সেরা গরম চলছে এখন ৷  গতকাল তাপমাত্রা ছিল  ৪০.৬ ৷ এর সঙ্গে অস্বস্তি বাড়াচ্ছে আর্দ্রতাও ৷  আজ  থেকে আর্দ্রতা আরও  বাড়বে। অস্বস্তি আরও চরমে।

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

তাপমাত্রা রাতেও কমছে না ৷ রাতেও  সেটা ৩০ ডিগ্রি  ছাড়িয়ে যাওয়ায় সকাল থেকেই অস্বস্তি। আজও স্বস্তির কোনও অবকাশ নেই ৷ বেলা ১২ টাতেই তাপমাত্রার পারদ ৩৮ ছাড়িয়েছিল ফলে  ৪০ এর কাছেই তাপমাত্রা থাকবে। এদিকে অন্ধ্র ওড়িশা বিহার ঝাড়খন্ডে তাপপ্রবাহ এর জেরে আজও লু এর পরিস্থিতিও জারি থাকছে ।  এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে যখন এই অবস্থা তখন  উত্তরবঙ্গে বৃষ্টি চলবে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
জারি থাকবে তাপপ্রবাহ, কলকাতাবাসীদের বাড়তি চাপ আর্দ্রতা