অভিযোগ, সেখানে আগে থেকেই মদ্যপ অবস্থায় ছিল অভিযুক্ত যুবক। অভিযোগকারীনিকে সেই সময় জোর করে হাত ধরে টানাটানি করে, পরে ধর্ষণের চেষ্টা করে ওই ট্রেনার। বাঁধা দিতে গেলে মারধর করে মহিলাকে, ওই মহিলার বন্ধু বাঁধা দিতে গেলেও তাকেও মারধর করে মুখ ফাটিয়ে দেয়, মাথা ফাটিয়ে দেয়।
advertisement
নির্যাতিতা তরুণীর বন্ধুর সাথে ছিলেন তার বান্ধবীও। অভিযোগকারী যুবতীকে ব্যাপক মারধর করা হয়। সেই সময় কোনও রকমে বেরিয়ে আসেন অভিযোগকারিণী। সেখান থেকে বেড়িয়ে পরবর্তীতে গোটা বিষয় নিয়ে ট্রেনার বিদ্যুৎ দে ওরফে বিট্টুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয় নিউ ব্যারাকপুর থানায়।
advertisement
সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে পুলিশ ওই জিম (এমফিট) থেকে গ্রেফতার করে অভিযুক্ত বিদ্যুৎ দেকে। অভিযুক্ত যুবককে আগামীকাল ব্যারাকপুর আদালতে পেশ করা হবে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jul 13, 2025 8:06 PM IST
