TRENDING:

পঞ্চায়েত ভোটের নিরাপত্তায় ৭১ হাজার ৫০০ সশস্ত্র বাহিনী ! কিন্তু নিরাপত্তা কি যথেষ্ট ? প্রশ্ন হাইকোর্টের

Last Updated:

১৪ মে কি পঞ্চায়েত ভোট হবে ? সেই প্রশ্নের উত্তর এখনও অধরা ৷ কিন্তু তার আগেই ই-মনোনয়ন নিয়ে হাইকোর্টে মান্যতা পেল সিপিএমের ই-মনোনয়নের আর্জি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ১৪ মে কি পঞ্চায়েত ভোট হবে ? সেই প্রশ্নের উত্তর এখনও অধরা ৷ কিন্তু তার আগেই ই-মনোনয়ন নিয়ে হাইকোর্টে মান্যতা পেল সিপিএমের ই-মনোনয়নের আর্জি ৷ এর পাশাপাশি আজই পঞ্চায়েত ভোটের নিরাপত্তার ক্ষেত্রে হাইকোর্টে রিপোর্ট পেশ করে রাজ্য সরকার ৷ পঞ্চায়েত ভোটে রাজ্যে ৭১ হাজার ৫০০ সশস্ত্র বাহিনী দেবে রাজ্য সরকার ৷ কিন্তু সেই নিরাপত্তাও নাকি যথেষ্ট নয় বলে অ্যাডভোকেট জেনারেলকে জানাল ডিভিশন বেঞ্চ ৷
advertisement

মঙ্গলবার ডিভিশন বেঞ্চকে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতে বলেন, রাজ্যে ৭১ হাজার ৫০০ সশস্ত্র বাহিনী আছে ৷ তার মধ্যে ৫০০ ইনস্পেক্টর ৷ এসআই ও এএসআই মিলিয়ে ১০ হাজার ৷ ভিনরাজ্যের ২ হাজার সশস্ত্র পুলিশ থাকবে ৷ ৮০ হাজার সিভিক ভলান্টিয়ার থাকবে ৷ প্রত্যেক বুথে ১ জন করে সশস্ত্র এবং ১ জন করে লাঠিধারী পুলিশ থাকবে ৷

advertisement

অপরদিকে, নির্বাচন কমিশনের আইনজীবী শক্তিনাথ মুখোপাধ্যায় ডিভিশন বেঞ্চকে জানিয়েছেন, ‘পঞ্চায়েত ভোটে ৬১ হাজার সশস্ত্র বাহিনী ৷ ৬১ হাজার সশস্ত্র বাহিনী দেবে রাজ্য ৷ নিরাপত্তার প্রয়োজনীয়তা খতিয়ে দেখেছি ৷ নিরাপত্তায় এটা পর্যাপ্ত বলে মনে করি ৷’ এরপরই ডিভিশন বেঞ্চ জানায়, কমিশন যদি রাজ্য সরকারের বাহিনীর হিসেবে সন্তুষ্ট হয় ৷ তাহলে আদালত এই বিষয়ে কোনও হস্তক্ষেপ করবে না ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নয়া ইতিহাসের পথে রেল, হাইটেক ক্যামেরা রুখে দেবে দুর্ঘটনা! নতুন ডিভাইসে বাঁচবে বহু প্রাণ
আরও দেখুন

‘৪৭হাজার ১০০ বুথ, ৭১ হাজার ৫০০ পুলিশের ব্যবস্থা করা হয়েছে ৷ কিন্তু এই নিরাপত্তা কি যথেষ্ট ? প্রশ্ন করেন বিচারপতি ৷ এরপরই অ্যাডভোকেট জেনারেল বলেন, ভোটের সুরক্ষার বিষয়টি রাজ্য-নির্বাচন কমিশনের বিষয় ৷ কিন্তু বুথ পিছু একজন সশস্ত্র পুলিশ ও এক জন লাঠিধারী পুলিশ দেওয়ার প্রশ্নেই আটকে রইল পঞ্চায়েত ভোট নিয়ে আদালতের রায় ৷ বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি হবে হাইকোর্টে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
পঞ্চায়েত ভোটের নিরাপত্তায় ৭১ হাজার ৫০০ সশস্ত্র বাহিনী ! কিন্তু নিরাপত্তা কি যথেষ্ট ? প্রশ্ন হাইকোর্টের