TRENDING:

'প্রধানমন্ত্রী দেখা হলে কথা বলেন, রাজ্যপাল বলেন না,' বিধানসভার ঘটনায় ক্ষুব্ধ মমতা

Last Updated:

মুখ্যমন্ত্রী স্বাগত জানাতে গিয়েছিলেন রাজ্যপালকে, রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে এড়িয়েই অধিবেশন কক্ষে ঢুকে পড়েন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিধানসভায় সংবিধান দিবস উপলক্ষে অনুষ্ঠানে আমন্ত্রণ নিয়েও রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী সংঘাত৷ মঙ্গলবার বিধানসভায় সংবিধান দিবসের অনুষ্ঠানে রাজ্যপাল জগদীপ ধনখড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা হলেও, কথা হয়নি দু জনের৷ মুখ্যমন্ত্রী স্বাগত জানাতে গিয়েছিলেন রাজ্যপালকে, রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে এড়িয়েই অধিবেশন কক্ষে ঢুকে পড়েন৷ এমনকী তাঁকে শেষ মুহূর্তে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান রাজ্যপাল৷ ঘটনায় রাজ্যপালকে মুখ্যমন্ত্রীর তোপ, 'আমি তিনবার চিঠি দিয়েছি৷ প্রধানমন্ত্রীও আমার সঙ্গে এরকম করেন না৷ প্রধানমন্ত্রী দেখা হলে কথা বলেন৷ রাজ্যপাল দেখা হলে কথা বলেন না৷'
advertisement

এ দিন বিধানসভায় সংবিধান দিবস উপলক্ষে যান রাজ্যপাল৷ দেরিতে আমন্ত্রণ পাওয়ায় ক্ষুব্ধ রাজ্যপাল বলেন, 'আমায় শেষ মুহূর্তে আমন্ত্রণ জানান স্পিকার৷ বিকেল ৫ টা ৪০ মিনিটে আমন্ত্রণ জানানো হয়৷ আমায় আগে জানালে ভালো হত৷ আমার সাধ্যমতো বলার চেষ্টা করেছি৷' এরপরই রাজ্যপালের বক্তব্যের পরিপ্রেক্ষিতে মমতা বলেন, 'আমি ৩ বার চিঠি দিয়েছি৷ একটা বিষয়ে কতবার চিঠি দেব৷ রাজ্যপাল একটা মনোনীত পদ৷ আজকের পরিস্থিতির জন্য দায়ী কে? গণতন্ত্রের জন্য এটা ভালো নয়৷ আপনি রাজভবন চালাতে চান, নাকি প্রচার চান? আপনাকে কে, কেন পাঠিয়েছে সব জানি৷'

advertisement

ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী আরও বলেন, 'আমরা নির্বাচিত সরকার৷ কারও দয়ায় নেই৷ কেন্দ্রের সরকার যেমন নির্বাচিত সরকার, রাজ্য সরকারও নির্বাচিত৷ সংবিধান সংকটে নয়৷ সংবিধান বোঝার ক্ষেত্রে সমস্যা হচ্ছে৷'

রাজ্যপাল অভিযোগ করেছেন, তিনি জেলা সফরের জন্য হেলিকপ্টার চেয়েছেন৷ কিন্তু রাজ্য সরকার তা দিচ্ছে না৷ এই প্রসঙ্গে মমতা বলেন, 'আমাদের জেনারেল ফ্লাইট৷ সাধারণ মানুষ ব্যবহার করে৷ আমরাো মাঝেমাঝে ব্যবহার করি৷ তুমি না-হলে আমি মানবিক হব কেন?'

advertisement

রাজ্যপাল ও রাজ্যসরকার সংঘাত নতুন নয়৷ জগদীপ ধনখড় রাজ্যপাল হয়ে আসার পর প্রথম সংঘাত শুরু হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে৷ বিক্ষোভের মুখে পড়া কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে উদ্ধার করে নিজের গাড়িতে নিয়ে যান রাজ্যপাল৷ ঘটনাটি ভালো ভাবে নেয়নি রাজ্য সরকার৷ এরপর নানা ইস্যুতে সংঘাত অব্যাহত৷

আরও ভিডিও: দেখুন, মুখ্যমন্ত্রীকে দেখেও এড়িয়ে গেলেন রাজ্যপাল

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
'প্রধানমন্ত্রী দেখা হলে কথা বলেন, রাজ্যপাল বলেন না,' বিধানসভার ঘটনায় ক্ষুব্ধ মমতা