TRENDING:

সহযোগীতা করছে সরকার, ৩ দিনের বাস ও মিনি বাস ধর্মঘট আপাতত স্থগিত

Last Updated:

৭ টাকায় বাস চালালে ঘরে আর কিছুই তোলা যাচ্ছে না বলে দাবি মালিক সংগঠনের । বাসের ভাড়া অন্তত দ্বিগুণ বৃদ্ধি করার দাবি জানিয়েছেন তাঁরা ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আজ, বৃহস্পতিবার থেকে লাগাতার তিন দিনের জন্য শুরু হওয়ার কথা ছিল রাজ্যব্যাপী বাস ও মিনি বাস ধর্মঘটের । কিন্তু বনধ শুরু কয়েক ঘণ্টায় আগে তা স্থগিত করার সিদ্ধান্ত নিলেন বাস মালিকরা ।বুধবারের বৈঠকে ৭২ ঘণ্টার বাস ও মিনি বাস ধর্মঘট আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
advertisement

বাস মালিক সংগঠনের তরফে জানা গিয়েছে, সরকার তাঁদের সঙ্গে সহযোগীতা করছে । মুখ্যসচিব তাঁদের দাবিদাওয়া মেটানোর আশ্বাস দিয়েছেন । তাই আরও কিছুদিন সরকারকে সময় দিতে চান তাঁরা । আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে সমস্যার সমাধান না হলে, ফের তাঁরা ধর্মঘটের পথেই হাঁটবেন বলেও জানিয়ে দেওয়া হয়েছে ।

advertisement

লকডাউনের কারণে অনেকদিন বন্ধ ছিল বাস পরিষেবা । ফলে বিরাট ক্ষতির সম্মুখীন হতে হয়েছে বাস মালিক ও চালকদের । এখন যখন পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে গিয়েছে তখনই মাত্রাতিরিক্ত হারে বেড়ে গিয়েছে পেট্রল, ডিজেলের দাম । জ্বালানি তেলের উপর GST বসার ফলে দাম এখন আকাশছোঁয়া। ফলে নূন্যতম ভাড়ায় বাস চালানো আর স্বাভাবিক হচ্ছে না । ৭ টাকায় বাস চালালে ঘরে আর কিছুই তোলা যাচ্ছে না বলে দাবি মালিক সংগঠনের । বাসের ভাড়া অন্তত দ্বিগুণ বৃদ্ধি করার দাবি জানিয়েছেন তাঁরা ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ট্রেনিং সেন্টারে পচা খাবার দেওয়ার অভিযোগ! কর্মীরা খাবার ফেলে দিলেন সব
আরও দেখুন

এই সমস্ত দাবি দাওয়া নিয়েই ২৮, ২৯, ৩০ জানুয়ারি গোটা বাংলা বাস ও মিনিবাস সংগঠনের ডাক দেওয়া হয়েছিল । তবে সরকারের নরম মনোভাবে আপাতত তা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

বাংলা খবর/ খবর/কলকাতা/
সহযোগীতা করছে সরকার, ৩ দিনের বাস ও মিনি বাস ধর্মঘট আপাতত স্থগিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল