TRENDING:

ঘরের মধ্যে সুড়ঙ্গ! ইন্টারভিউ নিয়ে নিয়োগের পর ২৬টি কুঠুরিতে চলত দেহব্যবসা

Last Updated:

ঘরের মধ্যে সুড়ঙ্গ! ইন্টারভিউ নিয়ে নিয়োগের পর ২৬টি কুঠুরিতে চলত দেহব্যবসা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #কলকাতা: খাস কলকাতায় বড়বাজারে মিলল মধুচক্রের খোঁজ ৷ বড়বাজার এলাকার বহুতলে ২৬টি কুঠুরিতে চলছিল দেহব্যবসা ৷ রীতিমতো পালানোর জন্য তৈরি করা হয়েছিল সুড়ঙ্গ। বাড়ি থেকে উদ্ধার হয়েছে বহু তরুণীর বায়োডাটা ৷ ইন্টারভিউ নিয়ে নাকি নিয়োগ করা হত মধুচক্রে ৷ পলাতক অভিযুক্ত বাড়ি মালিক প্রমোদ সিংঘানিয়া এলাকায় বাবা রাম রহিমের শিষ্য বলে পরিচিত ৷
advertisement

খোদ বড়বাজার থানার নাকের ডগাতেই চলছিল এই বেআইনি মধুচক্র ৷ একইসঙ্গে চাকরির টোপ দিয়ে দেহব্যবসায় জড়িয়ে ফেলার অভিযোগও উঠেছে। প্রাথমিক তদন্তে প্রকাশ চাকরির প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন জায়গা থেকে সুন্দরী, উচ্চশিক্ষিত যুবতীদের ডেকে আনা হত ৷ পরে ব্ল্যাকমেল করে দেহব্যবসায় নামতে বাধ্য করা হত ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

দীর্ঘদিন ধরেই স্থানীয় বাসিন্দারা ওই বাড়িটিতে চলা কার্যকলাপ সম্বন্ধে সন্দিহান ছিলেন ৷ তারা জানিয়েছেন, প্রায়সই কমবয়সী অপরিচিত যুবক-যুবতীদের জোড়ায় জোড়ায় ওই বাড়িতে আসতে দেখা যেত ৷ গত সপ্তাহে অন্তরঙ্গ অবস্থায় এক কাপলদের দেখতে পেলেও ধরতে পারা যায়নি ৷ সন্দেহজনক গতিবিধির কারণে বড়বাজার থানায় অভিযোগ জানানো হয় ৷ এরপরই তদন্তে নামে পুলিশ সামনে আসে চাঞ্চল্যকর তথ্য ৷ পলাতক অভিযুক্ত প্রমোদ সিংঘানিয়া। গেস্টহাউসটিতে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ঘরের মধ্যে সুড়ঙ্গ! ইন্টারভিউ নিয়ে নিয়োগের পর ২৬টি কুঠুরিতে চলত দেহব্যবসা