TRENDING:

Dum Dum murder: দেড় বছর একসঙ্গে ঘর, দমদমে প্রেমিকার হাতেই নৃশংস পরিণতি যুবকের!

Last Updated:

চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে দমদমের মধুগড় এলাকায়৷ পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম সার্থক দাস (৩০)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দীর্ঘ দিনের সম্পর্ক৷ বিয়ের আগেই দু জনে একসঙ্গে বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেনও৷ সেই সম্পর্কেরই শেষটা হল নৃশংসভাবে৷ দমদমে নিজের প্রেমিকার হাতেই খুন হলেন প্রেমিক৷ অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করেছে নাগেরবাজার থানার পুলিশ৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে দমদমের মধুগড় এলাকায়৷ পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম সার্থক দাস (৩০)। দীর্ঘ দেড় বছর ধরে দমদমের মধুগড় এলাকায় সার্থক দাস তাঁর বান্ধবী সংহতি পালের সঙ্গে থাকতেন।

আরও পড়ুন: মানুষের মলে পাওয়া যায়, এখন কিলবিল করছে বাংলার গঙ্গায়! পুরোটা জানলে গা গুলোবে

স্থানীয় সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই ওই যুগলের মধ্যে কোনও কারণে বিবাদ চলছিল৷ অশান্তির কথা প্রতিবেশীদেরও কানে এসেছিল৷ মঙ্গলবার তা চরমে পৌঁছয়৷ শেষ পর্যন্ত বুধবার ভোর রাতে সংহতি ছুরি দিয়ে কুপিয়ে সার্থককে খুন করে অভিযোগ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
তারাপীঠ মন্দিরে এলে দেখা হবে না সন্ধ্যা আরতি!মন্দির কমিটির বড় সিদ্ধান্তে কিছুটা হতাশ হবেন
আরও দেখুন

চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন সার্থক৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাগেরবাজার থানার পুলিশ৷ অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করা হয়েছে৷ আগামিকাল তাকে ব্যারাকপুর আদালতে পেশ করা হবে৷ যদিও কী কারণে এই খুন, তা স্পষ্ট নয়৷ যুবকের দেহ ময়নাতদন্তের জন্য সাগর দত্ত হাসপাতালে পাঠিয়েছে পুলিশ৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dum Dum murder: দেড় বছর একসঙ্গে ঘর, দমদমে প্রেমিকার হাতেই নৃশংস পরিণতি যুবকের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল