জানা গিয়েছে, ওই তরুণীর বয়স ২০৷ রিজেন্ট পার্কের দীনেশ পল্লির ঘটনা৷ অভিযোগ, এ দিন সকাল ৮টা নাগাদ ওই যুবতী নিজের ঘরে ছিলেন৷ প্রিয়াঙ্কাকে লক্ষ্য করে গুলি চালায় জয়ন্ত৷ ঘাড়ে গুলি লাগে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর৷
স্থানীয় সূত্রে খবর, ওই যুবতী কলেজে তৃতীয় বর্ষের ছাত্রী৷ অভিযুক্ত জয়ন্ত হালদারের সঙ্গে তাঁর দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিল৷ সম্প্রতি সেই সম্পর্কে চিড় ধরেছিল৷ সেই থেকেই যাবতীয় অশান্তির সূত্রপাত৷ অভিযুক্ত এখনও পলাতক৷ ঘটনার তল্লাশি শুরু করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ৷
advertisement
Location :
First Published :
Jun 20, 2020 11:10 AM IST
