মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের পর সতর্ক রাজ্য সরকার। বিভিন্ন উড়ালপুলের হাল খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। সামনে এসেছে একাধিক উড়ালপুলের শোচনীয় ছবি। এই পরিস্থিতিতে ২০টি উড়ালপুলকে বিপজ্জনক ঘোষণা করা হয়েছে। তাই সেই সব উড়ালপুলগুলির নীচ থেকে জবরদখলকারীদের সরাতে উদ্যোগী কলকাতা পুরসভা ও পুলিশ। ইতিমধ্যে গড়িয়াহাট উড়ালপুলের নীচ থেকে জবরদখলকারীদের হঠিয়ে দেওয়া হয়েছে।
advertisement
পুলিশ ও পুরসভার এই উচ্ছেদ ঘিরে দানা বেঁধেছে ক্ষোভ। উঠেছে পুনর্বাসনের দাবি।বাকি উড়ালপুলগুলির নীচ থেকেও জবরদখলকারীদের সরানোর প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। উচ্ছেদের কথা জানিয়েও দেওয়া হয়েছে।
Location :
First Published :
Sep 18, 2018 9:44 AM IST
