TRENDING:

গড়িয়া–সল্টলেক মেট্রোর ভবিষ্যৎ কী? চিংড়িহাটা রুট নির্মাণে আরও জট! সুপ্রিম কোর্টে বিশেষ অনুমতি আবেদন

Last Updated:

Garia-Salt lake Metro Latest News: গড়িয়া–সল্টলেক মেট্রোর চিংড়িহাটা অংশের নির্মাণ ঘিরে জটিলতা আরও বেড়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে বিশেষ অনুমতি আবেদন বা এসএলপি দাখিল করেছে রাজ্য সরকার ও কলকাতা পুলিশের কমিশনার। এর জেরে এই মেট্রো প্রকল্পের ভাগ্য এখন সর্বোচ্চ আদালতের উপরেই নির্ভর করছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গড়িয়া–সল্টলেক মেট্রোর চিংড়িহাটা অংশের নির্মাণ ঘিরে জটিলতা আরও বেড়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে বিশেষ অনুমতি আবেদন বা এসএলপি দাখিল করেছে রাজ্য সরকার ও কলকাতা পুলিশের কমিশনার। এর জেরে এই মেট্রো প্রকল্পের ভাগ্য এখন সর্বোচ্চ আদালতের উপরেই নির্ভর করছে।
সুপ্রিম কোর্টে , চিংড়িহাটা রুট নির্মাণে আরও জট
সুপ্রিম কোর্টে , চিংড়িহাটা রুট নির্মাণে আরও জট
advertisement

চিংড়িহাটা মেট্রো পথ নির্মাণ সংক্রান্ত মামলাটি নিয়ে রাজ্য সরকার এবং কলকাতা পুলিশ কমিশনার সুপ্রিম কোর্টে গিয়েছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে এসএলপি দাখিল করা হয়েছে বলে জানা গিয়েছে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী গত ১৭ ডিসেম্বর সব পক্ষকে নিয়ে সর্বশেষ বৈঠক হয়।

লক্ষ্যভেদ! বারবার হারের পর সাফল্য, ইউজিসি NET দর্শন বিভাগে সর্বভারতীয় স্তরে ‘প্রথম’ পূর্ব বর্ধমানের অনন্যা!

advertisement

লোকসভায় অচলাবস্থা অব্যাহত! স্পিকার ওম বিড়লার অপসারণ চেয়ে অনাস্থা নোটিস জমা দিল বিরোধীরা, কংগ্রেসের প্রস্তাবে স্বাক্ষর RJD, বামেদের

সুপ্রিম কোর্টে , চিংড়িহাটা রুট নির্মাণে আরও জট!

হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্মাণ কাজ শুরুর বিষয়ে কড়া নজরদারি বজায় রাখার কথা জানায়। তবে কাজ শুরু না হওয়ায় ইতিমধ্যেই জনস্বার্থ মামলাকারীদের তরফে কলকাতা পুলিশের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ ধরানো হয়েছে।

advertisement

নির্মাণকারী সংস্থা RVNL জানিয়েছে, অসম্পূর্ণ ৩৬৬ মিটার মেট্রোপথ সম্পূর্ণ করতে তিনটি খুঁটি বসানো জরুরি। সেই কাজের জন্য পরপর দু’টি সপ্তাহান্তে মোট তিন রাত করে কাজ করতে হবে। এই সময়ে ই এম বাইপাস-এ যান চলাচল নিয়ন্ত্রণের প্রয়োজন হবে বলে জানানো হয়েছে।

এদিকে, মামলার শুনানিতে বিষয়টি নিয়ে পর্যবেক্ষণ করতে পারে Supreme Court of India। রাজ্য সরকারের দাবি, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তার দিকগুলি বিবেচনা করেই তারা হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করেছে। অন্যদিকে, দ্রুত কাজ শুরু করার দাবিতে অনড় জনস্বার্থ মামলাকারীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

সব মিলিয়ে, গড়িয়া–সল্টলেক মেট্রোর চিংড়িহাটা অংশের ভবিষ্যৎ এখন সুপ্রিম কোর্টের রায়ের দিকেই তাকিয়ে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
গড়িয়া–সল্টলেক মেট্রোর ভবিষ্যৎ কী? চিংড়িহাটা রুট নির্মাণে আরও জট! সুপ্রিম কোর্টে বিশেষ অনুমতি আবেদন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল