সকাল ৯টা নাগাদ NDRF টিম ঘটনাস্থলে আসবে। কলকাতা পুরসভা ভেঙে পড়া বাড়ির ভাঙা অংশ সরানোর কাজ শুরু করবে। সঙ্গে চলবে উদ্ধার কাজ। NDRF সূত্রের খবর ভিতরে এখনও কেউ আটকে থাকতে পারে। স্থানীয়রা জানাচ্ছেন একজন এখনও পর্যন্ত নিখোঁজ।
আরও পড়ুন: গার্ডেনরিচ বিতর্কের মাঝেই কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগে বড় রদবদল
advertisement
অন্যদিকে তৎপর কলকাতা পুরসভা। ভেঙে পড়া বাড়ির ঠিক পাশে লাগোয়া একটি বাড়ি ভেঙে ফেলার কাজ শুরু করতে পারে। কারণ সেই বাড়ির নানা অংশ এই বাড়ির ধ্বংস স্তূপের চাপে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত। সেই বাড়িটিও বেআইনিভাবে নির্মিত।
গতকালই ওই বাড়ি-সহ ছটি বাড়িতে পৌরসভা নোটিস ধরিয়েছে। পুলিশ এবং পুরসভার পক্ষ থেকে আজও বিপদজনক ও বেআইনি বাড়ি চিহ্নিত করার কাজ চলবে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 20, 2024 8:46 AM IST
