নির্দিষ্ট সোর্স মারফত খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ একটি গাড়ি আটকায়। গাড়ির ভেতর তল্লাশি চালিয়ে বিপুল পরিমান গাঁজা উদ্ধার করা হয়। গাড়ির মধ্যে আলাদা চেম্বার বানিয়ে তার মধ্যে গাঁজা রাখা হয়েছিল। যাতে তল্লাশি চালালেও ধরা না যায়। তবে সামনের দিকে ড্রাইভারের সিটের পাশের সিটে পা রাখার জায়গায় ঢাকনা খুলতেই বের হয় প্যাকেট প্যাকেট গাঁজা।
advertisement
আরও পড়ুন: আর অপেক্ষা নয়, এবার দিল্লি যাচ্ছেন আরজি করের নির্যাতিতার বাবা-মা! কার সঙ্গে দেখা করবে জানেন?
তল্লাশিতে ৪০ প্যাকেট গাঁজা উদ্ধার হয়। এই গাঁজা নিয়ে আসা হচ্ছিল বালেশ্বর থেকে। মথুরাপুর নিয়ে যাওয়ার কথা ছিল। অভিযুক্তদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। তাদের কাছ থেকে তিনটি ফোন ও নগদ ১১ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে NDPS কেসে মামলা রুজু করা হয়েছে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 26, 2025 2:42 PM IST
