এই বৈঠকে মুখ্যসচিব বলেন, “বিদ্যুতের পোস্ট, মন্ডপে মন্ডপে ইলেক্ট্রিকের চেকিং করতে হবে। প্রয়োজনে রি চেক করতে হবে। যত্রতত্র ইলেকট্রিকের তার যেন পড়ে না থাকে সেদিকে নজর দিতে হবে।প্রয়োজনে প্রতিটি মণ্ডপ পরিদর্শন করতে হবে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাই জেলার পাশাপাশি কলকাতাতেও নজর রাখতে হবে।” জেলাশাসকদের এমনই নির্দেশ দিলেন মুখ্য সচিব।
বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই নদী বাঁধগুলিতে নজর রাখতে হবে। সেচ দফতরকে নির্দেশ মুখ্য সচিবের। আজ সন্ধ্যেবেলা জেলাশাসকদের নিয়ে জরুরি বৈঠক করেন মুখ্য সচিব নবান্নে ভার্চুয়ালি। সেই বৈঠক এই নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Sep 25, 2025 10:22 PM IST
