সূত্রের খবর অনুযায়ী, দীর্ঘদিন ধরে নিজেকে তৃনমূল নেতাদের ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দিয়ে টাকা তুলছেন তরুণ তিওয়ারি নামের ওই ব্যক্তি। অভিযোগ বড় বাজারের ব্যবসায়ী-র মাকে আটকে রেখে ৩ লক্ষ টাকা চায় ওই যুবক। ব্যবসায়ীর আরও অভিযোগ, টাকা না দেওয়ায় প্রায় ১৪ঘন্টা তার মাকে আটকে রাখা হয়।
advertisement
আতঙ্কিত ব্যবসায়ীর পরিবার পোস্তা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বলেই জানা গিয়েছে। যদিও এই ঘটনায় , অভিযোগ অস্বীকার করেছেন তরুণ তিওয়ারি। তাকে ফাঁসানো হচ্ছে বলে তিনি দাবি করেছেন তিনি।
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 19, 2024 10:25 PM IST
