ফেসবুক পোস্টের মাধ্যমে সমর্থনের কথা জানান ফরওয়ার্ড ব্লকের জাতীয় সম্পাদক। বিজেপি বিরোধী লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কৌশল একের বিরুদ্ধে এক প্রার্থী। এই কৌশলেই ২০১৯ এর লোকসভার ভোটে বিজেপিকে উৎখাত করা সম্ভব। ফেসবুক পোস্টে জানিয়েছেন জি দেবরাজন।
বিজেপি বিভেদের রাজনীতি করছে দেশজুড়ে। তাই সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ ভূলে আঞ্চলিক দলগুলির জোটবদ্ধ হওয়া দরকার বলে মনে করেন বাম শরিক ফরওয়ার্ড ব্লকের জাতীয় সম্পাদক।
advertisement
ফেসবুকে দেশের স্বার্থে আঞ্চলিক দলগুলিকে জোট বাধার আহ্ববান জানিয়েছেন তিনি। তবে জাতীয় সম্পাদকের এই মতামত দল সমর্থন করে না বলে দাবি ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাসের।
Location :
First Published :
Mar 29, 2018 1:28 PM IST
