TRENDING:

উন্নয়নমূলক কাজের রিপোর্ট দিতে হবে প্রতি সপ্তাহে... ২৩ জেলার অফিসারদের নজরদারির দায়িত্ব

Last Updated:

মুখ্যসচিবের নেতৃত্বে ১৩টি দফতরের সচিব-সহ মোট ১৪ জন অফিসারকে নিয়ে এই রাজ্য স্তরের  কমিটি গঠন করা হয়েছে। প্রতি সপ্তাহে অন্তত একদিন এই কমিটিকে বৈঠকে বসতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা:  প্রতি সপ্তাহে রাজ্যের উন্নয়নমূলক কাজের  রিভিউ রিপোর্ট দিতে হবে মুখ্যমন্ত্রীর দফতরে। ২৩টি জেলায় ২৩ জন সিনিয়র আইএএস অফিসারকে উন্নয়নমূলক প্রকল্পে নজরদারির দায়িত্ব দেওয়ার পর এবার মুখ্য সচিবের নেতৃত্বে রাজ্যস্তরে একটি কমিটি তৈরি করা হয়েছে।
News18
News18
advertisement

সূত্রের খবর, রাজ্যস্তরে এবার স্টেট লেভেল কমিটি তৈরি করা হল রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার জন্য। বাংলার বাড়ি, পথশ্রী, আমাদের পাড়া- আমাদের সমাধান-সহ রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলিকে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার কথা বলা হয়েছে। মুখ্যসচিবের নেতৃত্বে ১৩টি দফতরের সচিব-সহ মোট ১৪ জন অফিসারকে নিয়ে এই রাজ্য স্তরের  কমিটি গঠন করা হয়েছে। প্রতি সপ্তাহে অন্তত একদিন এই কমিটিকে বৈঠকে বসতে হবে। মুখ্যমন্ত্রীর দফতরে প্রতিনিয়ত রিপোর্ট দিতে হবে উন্নয়নমূলক প্রকল্পের প্রতি সপ্তাহের গতিপ্রকৃতি নিয়ে। এমনটাই বলা হয়েছে নির্দেশিকায়।

advertisement

জেলায় পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট প্রকল্পগুলির কাজ নির্দিষ্ট সময়সীমার মধ্যে কীভাবে শেষ করা যায়, তা নিয়ে জেলার সঙ্গে সমন্বয়ে সাধন করবেন সিনিয়র আইএএস অফিসাররা। কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের অধীনে কাজের নজরদারি করবেন শান্তনু বসু, পশ্চিম মেদিনীপুর জেলায় মনীশ জৈন, পূর্ব মেদনীপুর জেলায় বিনোদ কুমার, পুরুলিয়া জেলায় সঞ্জয় বানসালঝারগ্রাম জেলায় ছোটেন লামা, বাঁকুড়া জেলার রেশমি কমল, আলিপুরদুয়ার জেলায় কৌশিক ভট্টাচার্য, জলপাইগুড়ি জেলায় দুশ্যান্ত নারিয়ালা, দার্জিলিং জেলায় মৌমিতা গোদারা বাসুকোচবিহার জেলায় রাজেশ কুমার সিনহা, কালিম্পং জেলায় সৌমিত্র মোহন,উত্তর দিনাজপুর জেলায় শুভাঞ্জন দাসকে দায়িত্ব দিল নবান্ন।

advertisement

আরও পড়ুন: শিক্ষকদের চাকরি বহাল! প্রাথমিকের ৩২ হাজার চাকরি বাতিলের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

পাশাপাশি, মালদা জেলায় পি উল গণাথান, মুর্শিদাবাদ জেলায় পিবি সেলিম, দক্ষিণ দিনাজপুর জেলার সুরেন্দ্র গুপ্ত, দক্ষিণ ২৪ পরগনা জেলায় নারায়ন স্বরূপ নিগম, হাওড়ায় অন্তরা আচার্য, নদিয়ায় রাজেশ পাণ্ডে, উত্তর ২৪ পরগনা জেলায় পারভেজ সিদ্দিকীহুগলি জেলায় বীরভূম জেলায় শরৎ দ্বিবেদী,পূর্ব বর্ধমান জেলায় বন্দনা যাদব এবং পশ্চিম বর্ধমান জেলায় বরুণ কুমার রায়কে দায়িত্ব দেওয়া হয়েছে

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
উন্নয়নমূলক কাজের রিপোর্ট দিতে হবে প্রতি সপ্তাহে... ২৩ জেলার অফিসারদের নজরদারির দায়িত্ব
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল