আজ সকালে কলকাতা থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান AI 402 যখন ট্যাক্সি বে থেকে রান বে গিয়ে ওড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সেই সময় বিমানের পেছনের চাকা সশব্দে ফেটে যায়। বিপত্তি বুঝতে পেরে পাইলট তড়িঘড়ি কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের এটিসি সঙ্গে যোগাযোগ করেন। বিমানটি ঘুরিয়ে পুনরায় ট্যাক্সি বে তে নিয়ে আসা হয়। বিমানে থাকা ২২৬ জন যাত্রী এবং ১ পাইলট আট কেবিন ক্রুকে বিমান থেকে নামিয়ে নিয়ে আসা হয়েছে। বিমানটিকে টার্মিনাল বিল্ডিংয়ের সামনে ফলো মি গাড়ির সাহায্যে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে বিমানটি মেরামতের কাজ চলছে।
advertisement
বিস্তারিত আসছে-
-Anup Chakrabarty
Location :
First Published :
Aug 28, 2021 1:32 PM IST
