TRENDING:

অতিরিক্ত ভারবহনের কারণে বড়সড় দুর্ঘটনার মুখোমুখি বিমান

Last Updated:

অতিরিক্ত যাত্রীবহনের ফলে বড়সড় দুর্ঘটনার মুখোমুখি হল সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমান ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অতিরিক্ত ভারবহনের ফলে বড়সড় দুর্ঘটনার মুখোমুখি হল সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমান ৷ ট্যাক্সি বে থেকে রানওয়েতে যাওয়ার সময় পিছলে যায় বিমানের চাকা ৷ কোনওমতে পরিস্থিতি সামলে বিমানটিকে থামাতে সক্ষম হয় পাইলট ৷ তাঁর তৎপরতাতেই সুরক্ষিত বিমানের যাত্রীরা ৷ ঘটনাটি ঘটেছে দমদম বিমানবন্দরে ৷
advertisement

সোমবার রাত ১১টা ৫৫ মিনিটে টেক অফ করার কথা ছিল কলকাতা-সিঙ্গাপুরগামী বিমানটির ৷ সিঙ্গাপুর এয়ারলাইন্সের SQ 517 বিমানটিতে ১৭৫ জন যাত্রী ছিলেন ৷ টেক অফের আগেই রানওয়েতে যাওয়ার সময় সামনের চাকায় ঘষা খেয়ে পিছলে যায় বিমান ৷ পাইলটের তৎপরতায় বড়সড় বিমান দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় ৷ বিমানটি রানওয়ের বাইরে চলে গেলেই বড়সড় বিপদ ঘটত ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

দমদম বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর, অতিরিক্ত মালপত্রবহনের কারণেই এমন ঘটনা ৷ নির্দিষ্ট মাত্রার বেশি ওজন হয়ে যাওয়ায় ঘষে যায় বিমানের চাকা ৷ প্রাথমিকভাবে সেখানেই থামিয়ে রাখা হয় বিমানটিকে ৷ এর জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে রানওয়ে ৷ পরে ভোর ৩টে ৫৫ নাগাদ বিমানের দুই যাত্রীকে নামিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ১৭৩ জন যাত্রী নিয়ে পাড়ি দেয় বিমানটি ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
অতিরিক্ত ভারবহনের কারণে বড়সড় দুর্ঘটনার মুখোমুখি বিমান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল