TRENDING:

Kolkata Municipality: কলকাতার উন্নয়নে একের পর এক মেগা প্রকল্প! জল, নিকাশি, রাস্তা ও বর্জ্য ব্যবস্থাপনায় নজির গড়ার পথে পুরসভা

Last Updated:

Kolkata Municipality: ফিরহাদ হাকিম-এর নেতৃত্বে কলকাতা পুরসভা শহরের নিরাপত্তা, পানীয় জল সরবরাহ, নিকাশি ব্যবস্থা ও সামগ্রিক পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে একাধিক বৃহৎ প্রকল্প হাতে নিয়েছে। পুরসভার দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাম্প্রতিক রিপোর্টে দেশের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে কলকাতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ ফিরহাদ হাকিম-এর নেতৃত্বে কলকাতা পুরসভা শহরের নিরাপত্তা, জল সরবরাহ, নিকাশি ও পরিকাঠামো উন্নয়নে একাধিক বড় প্রকল্প হাতে নিয়েছে। পুরসভার তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী ভারতের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে উঠে এসেছে কলকাতা।
ফিরহাদ হাকিম
ফিরহাদ হাকিম
advertisement

শহরের জল পরিষেবা উন্নয়নে ২১৫ কোটি টাকার বুস্টার পাম্পিং স্টেশন তৈরি করা হচ্ছে। পাশাপাশি গার্ডেনরিচ এলাকায় ১৪৪ কোটি টাকার ১৫ এমজিডি জল প্রকল্প নেওয়া হয়েছে, যা সম্পূর্ণভাবে রাজ্যের অর্থানুকূল্যে হচ্ছে। গড়িয়া সহ দক্ষিণ কলকাতার বহু এলাকায় যেখানে এখনও ডিপ টিউবওয়েলের উপর নির্ভরতা রয়েছে, সেখানে ধীরে ধীরে সারফেস ওয়াটার সাপ্লাই চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

advertisement

আরও পড়ুনঃ ১ মার্চ থেকে ৫০০০ কিমি জুড়ে ৯ দফা যাত্রা রাজ্যে! তৃণমূলের ‘বিদায়’ আসল লক্ষ্য, দাবি শমীক ভট্টাচার্যের

জল প্রকল্পের পাশাপাশি জয় হিন্দ এলাকায় ২৮৯ কোটি টাকার নতুন জল প্রকল্প, গড়িয়া ঢালাই ব্রিজের কাছে ১৯২ কোটি টাকার আরেকটি প্রকল্প চালু হচ্ছে। শহরের বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকীকরণ করতে ৬ কোটি টাকা খরচে ২২টি বৈজ্ঞানিক কম্প্যাক্টার বসানো হচ্ছে। ধাপার বর্জ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থা দেখতে বিদেশি প্রতিনিধিরাও আসছেন বলে জানিয়েছেন মেয়র।

advertisement

নিকাশি ব্যবস্থার উন্নয়নে শহর জুড়ে ৪২৮ কোটি টাকার ড্রেনেজ প্রকল্প চলছে। পাইকপাড়া, ঋষিকেশ পার্ক সহ একাধিক এলাকায় কাজ এগোচ্ছে। ঠনঠনিয়া অঞ্চলে নেতাজির নামে নতুন ড্রেনেজ পাম্পিং স্টেশন তৈরি হচ্ছে, যার ফলে আগামী এক বছরের মধ্যে জল জমার সমস্যা অনেকটাই কমবে বলে দাবি পুরসভার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন, বাঁ হাতেই ছবি এঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চান শিল্পী বিশ্বজিৎ
আরও দেখুন

পরিকাঠামো উন্নয়নে ইতিমধ্যেই ৬৮৫ কিলোমিটার রাস্তা সংস্কার বা নতুন করে তৈরি করা হয়েছে। টালিনালার কাছে ১৩২ কোটি টাকার লকগেট নির্মাণ ও এডেড এলাকায় ১০৭১ কোটি টাকার কেআইআইপি প্রকল্পও চলছে। পাশাপাশি অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে ইতিমধ্যেই ১১,৫২৫টি অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র। শহর উন্নয়নের এই একাধিক প্রকল্প বাস্তবায়িত হলে কলকাতার জল, নিকাশি ও পরিবেশ ব্যবস্থাপনায় বড়সড় পরিবর্তন আসবে বলেই মনে করছে পুরসভা।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Municipality: কলকাতার উন্নয়নে একের পর এক মেগা প্রকল্প! জল, নিকাশি, রাস্তা ও বর্জ্য ব্যবস্থাপনায় নজির গড়ার পথে পুরসভা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল