সূত্রের খবর অনুযায়ী, নার্সদের অসাবধানতার ফলেই ঘটেছে এই ঘটনা। নার্সরা ইন্ডাকশন কুকারে চিকিৎসাধীন বাচ্চাদের দুধ গরম করার সময় উথলে ওঠে। এখান থেকেই লাগে আগুন। ঘটনায় ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে হাসপাতাল কতৃপক্ষ।
আরও পড়ুন: পড়াশোনায় মন বসে না সন্তানের? খারাপ হয় রেজাল্ট? সরস্বতী পুজোর দিন করুন এই কাজ…সাফল্য হাতেনাতে
advertisement
স্ত্রী ও প্রসুতি রোগ বিভাগে দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্ত্বরে। বিশেষত, এই বিভাগে সদ্যোজাত ভর্তি থাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রথমে অগ্নি নির্বাপন যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরে পৌঁছে যায় দমকলের একটি ইঞ্জিন। যদিও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলেই জানা গিয়েছে। ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 30, 2025 6:24 PM IST
