গিরিশ মঞ্চে চলছিল কলকাতার ঐতিহ্যবাহী নাটকের দল ‘চেতনা’-এর পঞ্চশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত নাট্য উৎসবের৷ পরিচালক সুমন মুখোপাধ্যায় পরিচালিত অনির্বাণ ভট্টাচার্য অভিনীত ‘মেফিস্টো’ নাটকের শো ছিল গিরিশ মঞ্চে৷ তার মধ্যেই হঠাৎই গিরিশ মঞ্চে আগুনের খবর মেলে৷ আতঙ্কে হল ছেড়ে বেরিয়ে আসেন দর্শকরা৷ ইতিমধ্যে হলের ভিতরের অংশ ধোঁয়ায় ঢেকে যায় বলে জানিয়েছেন প্রতক্ষ্যদর্শীরা৷
advertisement
আরও পড়ুন: মিঠুনেই মাত করার পরিকল্পনা বিজেপির, বেছে-বেছে দেওয়া হচ্ছে কর্মসূচি
আগুনের খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন৷ যদিও দমকলের তরফ থেকে দাবি করা হয়েছে, এই ঘটনায় দমকলের ইঞ্জিন পৌঁছানোর আগেই আগুন নিভিয়ে ফেলা হয়৷ প্রাথমিক তদন্তের পর অনুমান করা হয়েছে, দরজায় আগুন ছড়িয়ে পড়েছিল৷ তবে বড় কোনও ক্ষয়ক্ষতি ঘটেনি৷
advertisement
Location :
First Published :
Nov 23, 2022 8:07 PM IST
