৭ জুলাই ঘোষণা হতে চলেছে ভারতের মাটিতে যুব বিশ্বকাপের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি। তার আগে ফাইনালের মাঠ ঠিক হয়ে যেতে পারে। জুরিখ থেকে যা ইঙ্গিত মিলেছে, তাতে কলকাতাতেই হতে পারে ফাইনাল।
গত বছর যুবভারতী দেখে খুশি হয়েছিল ফিফার প্রতিনিধি দল। মাঝের সময় কলকাতায় এসে স্টেডিয়ামের কাজের গতি দেখে প্রশংসা করেছেন সংগঠন কমিটির প্রধান হ্যাভিয়ার সিপ্পি। ২২ তারিখ ভারতে আসার আগে কলকাতাকে ফাইনালের জন্য এগিয়ে রাখছেন প্রতিনিধিরা। দেশের ছ’টি মাঠ ঘুরে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ২৮ তারিখ ফের যুবভারতী দেখবেন প্রতিনিধিরা। ওই দিনই হয়তো কলকাতার উপর সিলমোহর বসাতে পারে ফিফা।
advertisement
Location :
First Published :
Mar 18, 2017 3:03 PM IST
