এদিন শপথগ্রহণ যোগ দিতে তিন রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশাপাশি জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লাও ছিলেন উপস্থিত ৷ কিন্তু মঞ্চে জাতীয় সঙ্গীত চলাকালীন ফোন কথা বলায় বির্তকের মুখে পড়তে হয় ফারুক আবদুল্লাকে ৷
মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর মন্ত্রী সভার ৪১ জন মন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানের পর বাকি অতিথিদের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন ফারুক আবদুল্লা ৷ জাতীয় সঙ্গীত চলাকালীন মঞ্চে ফোনে কথা বলতে দেখা যায় ন্যাশনাল কনফারেন্সের নেতাকে ৷
advertisement
ফারুক আবদুল্লাকে এই বিষয়ে IBN7 -এর তরফে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘এখানে তো বিতর্ক হতে থাকেই ৷ আমার কিছু বলার নেই ৷ আপনারা এই বিষয়ে যদি বিতর্ক শুরু করতে চান আপনারা করতে পারেন ৷’
Location :
First Published :
May 27, 2016 5:09 PM IST
