আন্তর্জাতিক তদন্ত সংস্থা বলে দাবি করে বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের নামে ডেকে টাকা তোলার অভিযোগ উঠেছে। ঘটনার জেরে গৌতম বুদ্ধনগর থানার পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে। সূত্রের খবর, নয়ডায় অফিস খুলে চলছিল এই চক্র। পুলিশের তল্লাশিতে উদ্ধার হয়েছে প্রচুর ভুয়ো নথি। একটা নয়, একাধিক আন্তর্জাতিক সংস্থার নামে তৈরি জাল নথি।
advertisement
উল্লেখ্য, এ রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে বিভাস অধিকারীর। ইডি সিবিআই একাধিক বার তাকে জিজ্ঞাসাবাদ করেছে। তার বাড়ি ও অফিসে অভিযানও চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডি। আরও বিস্তারিত তদন্ত চলছে। বীরভূমে তাঁর বাড়িতেও তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত এপ্রিলে বীরভূমের নলহাটিতে বিভাসের বাড়িতেও তল্লাশি চালান সিবিআইয়ের তদন্তকারীরা।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 10, 2025 7:06 PM IST
