TRENDING:

West Bengal Bye Elections: উপনির্বাচন নিয়ে তৎপরতা শুরু কমিশনের, আগামিকাল মুখ্যসচিবের সঙ্গে বৈঠক

Last Updated:

নবান্ন সূত্রে খবর, বুধবার বেলা তিনটের সময় রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে কমিশনের বৈঠক হতে পারে (West Bengal Bye Elections: )৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: উপনির্বাচনের প্রস্তুতিতে আরও এক কদম এগোল নির্বাচন কমিশন৷ আগামিকাল, পশ্চিমবঙ্গ সহ যে রাজ্যগুলিতে উপনির্বাচন বাকি রয়েছে, সেখানকার মুখ্যসচিবদের সঙ্গে বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন৷
advertisement

উপনির্বাচনের জন্য রাজ্য প্রশাসন তৈরি কি না, রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতিতে নির্বাচনের আয়োজন সম্ভব কি না, বৈঠকে মুখ্যসচিবদের থেকে সেই তথ্যই নিতে পারে কমিশন৷ জানা গিয়েছে, জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চই ভার্চুয়াল মাধ্যমে মুখ্যসচিবদের সঙ্গে এই বৈঠক করবে৷

নবান্ন সূত্রে খবর, বুধবার বেলা তিনটের সময় রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে কমিশনের বৈঠক হতে পারে৷ নির্বাচন কমিশনের এই বৈঠকে যোগ দেওয়ার জন্যই বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পানাগড় সফরে থাকছেন না মুখ্যসচিব৷

advertisement

জানা গিয়েছে, রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে যাবতীয় তথ্য তৈরি রাখার জন্য মুখ্যসচিবকে জানানো হয়েছে৷ বিশেষত, যে কেন্দ্রগুলিতে উপনির্বাচন বা স্থগিত হয়ে যাওয়া নির্বাচন হওয়ার কথা, সেখানকার করোনা পরিস্থিতি কী রকম রয়েছে, সেই তথ্যও জানতে চাইতে পারে কমিশন৷ নবান্ন সূত্রে খবর, প্রেজেন্টেশনের মাধ্যমে এই সমস্ত তথ্য কমিশনের কর্তাদের সামনে তুলে ধরা হবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

রাজ্যের পাঁচটি কেন্দ্রে উপনির্বাচন এবং দু'টি কেন্দ্রে নির্বাচন বাকি রয়েছে৷ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় যত দ্রুত সম্ভব নির্বাচন করানোর পক্ষে রাজ্য প্রশাসন৷ উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে লড়বেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নিয়ম অনুযায়ী, ভোটের ফল প্রকাশের ছ' মাসের মধ্যে তাঁকে নির্বাচনে জিতে আসতে হবে৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Bye Elections: উপনির্বাচন নিয়ে তৎপরতা শুরু কমিশনের, আগামিকাল মুখ্যসচিবের সঙ্গে বৈঠক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল