TRENDING:

Election Commission: অভিষেকের চ্যাট ফাঁসে নড়ে বসল নির্বাচন কমিশনও! রোল অবজার্ভার মুরুগানের ব্যাখ্যা তলব

Last Updated:

হোয়াটসঅ্যাপে এসআইআর-এর নির্দেশ দেওয়া হচ্ছে বলে অনেক দিন ধরেই সরব তৃণমূল কংগ্রেস৷ বিষয়টি সুপ্রিম কোর্টের নজরেও আনা হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অভিষেক বন্দ্যোপাধ্যায়়ের অভিযোগের ভিত্তিতে নড়েচড়ে বসল জাতীয় নির্বাচন কমিশনও৷ সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে হোয়াটসঅ্যাপে নির্দেশ দিয়ে কমিশন এসআইআর-এর কাজ করাচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন তৃণমূলের শীর্ষ নেতা৷ প্রমাণ স্বরূপ কমিশনে নিযুক্ত দক্ষিণ চব্বিশ পরগণা এবং দক্ষিণ কলকাতার রোল অবজার্ভার সি মুরুগানের হোয়াটসঅ্যাপ চ্যাট সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এরই পরিপ্রেক্ষিতে রোল অবজার্ভার মুরুগানের ব্যাখ্যা চাইল নির্বাচন কমিশন৷
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে রোল অবজার্ভার মুরুগানের ব্যাখ্যা তলব কমিশনের৷
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে রোল অবজার্ভার মুরুগানের ব্যাখ্যা তলব কমিশনের৷
advertisement

সূত্রের খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যমে এই অনিয়মের অভিযোগে সরব হওয়ার পাশাপাশি হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়া নিয়ে জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল তৃণমূল কংগ্রেস৷ সেই অভিযোগের ভিত্তিতেই ওই রোল অবজার্ভারকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে তলব করা হয়েছে বলেও কমিশন সূত্রে খবর৷

এ প্রসঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল বলেন, ‘যা অভিযোগ এসেছে তার ভিত্তিতে আমি ব্যাখ্যা চাইব৷’

advertisement

বুধবার নিজের এক্স হ্যান্ডেলে একটি চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে অভিষেক লেখেন, ‘নির্বাচন কমিশন কী মনে করেন যে মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশাবলি প্রকাশ্যে অমান্য করা যেতে পারে? দেশের সর্বোচ্চ আদালত বারবার স্বচ্ছতা, যথাযথ প্রক্রিয়া এবং যোগাযোগের সরকারি পদ্ধতিগুলি মেনে চলার উপর জোর দিয়েছে। তবুও আমরা সরকারি এবং বিশ্বাসযোগ্য পদ্ধতির পরিবর্তে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ দিতে দেখছি৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অর্ধেক সময়েই পৌঁছানো যাবে শহরে, কালিন্দ্রী নদীর ওপর স্থায়ী সেতু উপহার পেল মালদহবাসী
আরও দেখুন

স্পেশ্যাল রোল অবজার্ভার সি মুরুগানের নাম করে অভিষেক সরাসরি অভিযোগ করেন, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভোটারদের নথি গ্রহণ করা  হবে কি হবে না তা নিয়ে নির্দেশ দেওয়া হয়েছে৷ অভিষেক অভিযোগ করেন, আরও বেশি সংখ্যক ভোটারদের নাম যাতে বাদ দেওয়া যায়, সেই প্রক্রিয়া তরাণ্বিত করতেই এ ভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে নির্দেশ দেওয়া হচ্ছে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Election Commission: অভিষেকের চ্যাট ফাঁসে নড়ে বসল নির্বাচন কমিশনও! রোল অবজার্ভার মুরুগানের ব্যাখ্যা তলব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল