TRENDING:

ECI Chief Gyanesh Kumar: কতদূর এগোল ‘অ্যাডজুডিকেটেড’ ভোটারদের কাজ? রাজ্যে এসেই খোঁজ নিলেন জ্ঞানেশ কুমার

Last Updated:

সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ শুরু কবে থেকে তা জানতে চেয়ে ইতিমধ্যেই কমিশনকে চিঠি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যয়৷ এতদিন পর্যন্স যে সমস্ত নামের নিষ্পত্তি হয়েছে তা দিয়ে তালিকা প্রকাশ শুরু করা সম্ভব কি না, তা নিয়ে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আলোচনা হওয়ার খবর সিইও দফতর সূত্রের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রবিবার রাতেই রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ৷ আজই রাজ্যের রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করার কথা তাদের৷ তাছাড়া, ভোটার তালিকার ‘বিবেচনাধীন’ তালিকায় যাঁরা রয়েছেন, তাঁদের নথি যাচাইয়ের কাজ কতদূর এগোল এবং সাপ্লিমেন্টারি তালিকা কবে থেকে প্রকাশ করা সম্ভব হবে, এ বিষয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কোনও সিদ্ধান্ত নেন কি না, সেদিকে নজর রয়েছে সকলের৷
রাজ্যে জ্ঞানেশ কুমার৷
রাজ্যে জ্ঞানেশ কুমার৷
advertisement

জানা গিয়েছে, ইতিমধ্যেই এসআইআর-এ ‘আন্ডার adjudication’- এ থাকা ভোটারদের নথি যাচাইয়ের প্রক্রিয়ার অগ্রগতি কত দূর হল, সে বিষয়ে গতকালই খোঁজ নিয়েছেন জ্ঞানে কুমার৷ তাছাড়া, কীভাবে কাজ করছেন জুডিশিয়াল অফিসাররা? দিনে কতগুলি করে অভিযোগে নিষ্পত্তি করছেন? কলকাতায় এসেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও স্পেশাল রোল অবজার্ভার থেকে বিস্তারিত তথ্য নিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার।

advertisement

আরও পড়ুন: আজ জ্ঞানেশ কুমারদের মুখোমুখি রাজীব কুমার! কমিশনের বৈঠকে তৃণমূলের প্রতিনিধি দলে প্রাক্তন পুলিশকর্তা

জানা গিয়েছে, গতকাল রাতেই স্পেশাল রোল অবজার্ভার সুব্রত গুপ্ত ও মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে রাত দশটার পরে পৃথক আলোচনা করেন। সেই বৈঠকেই রাজ্যের এসআইআর পরবর্তী পরিস্থিতি নিয়ে বিস্তারিত খোঁজ নেন জ্ঞানেশ কুমার। কমিশন সূত্রে খবর, জাতীয় নির্বাচন কমিশন সব রকম ভাবে পাশে রয়েছে, বার্তা দেন দুই আধিকারিককে।

advertisement

জানা গিয়েছে, ৯ মার্চ অর্থাৎ আজ প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেই শুরু করবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এরা যে ভোট প্রস্তুতির প্রক্রিয়া। ৯ মার্চ অর্থাৎ সোমবার সকাল ১০টা থেকে বারোটা পর্যন্ত রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।

আরও পড়ুন: সকাল সকাল কালীঘাটে পুজো দিতে গিয়ে বিক্ষোভের মুখে জ্ঞানেশ কুমার, উঠল ‘গো ব্যাক’ স্লোগান! দেখানো হল কালো পতাকা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

তারপর আজই দুপুর একটা থেকে বিভিন্ন জেলাশাসক পুলিশ সুপার পুলিশ কমিশনারদের নিয়ে পর্যালোচনা বৈঠক শুরু করবে সন্ধ্যে পর্যন্ত। মঙ্গলবার অর্থাৎ ১০ মার্চ কেন্দ্রীয় বাহিনীদের নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তারপর ওই দিনই সকাল সাড়ে দশটা থেকে রাজ্যের মুখ্য সচিব রাজ্য পুলিশের ডিজির সঙ্গেও বৈঠক করবে। এই প্রথম বুথ লেভেল অফিসারদের সঙ্গেও আলোচনা করবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মঙ্গলবার বিকেল চারটে নাগাদ কলকাতা থেকে রওনা দেবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ECI Chief Gyanesh Kumar: কতদূর এগোল ‘অ্যাডজুডিকেটেড’ ভোটারদের কাজ? রাজ্যে এসেই খোঁজ নিলেন জ্ঞানেশ কুমার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল