কেশপুরের গোটগেড়ার ঘটনায় এফআইআর দায়ের করল কমিশন ৷ গোটগেড়ায় বুথের ১০০ মিটারের মধ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢোকার অভিযোগ ওঠে ভারতী ঘোষের দেহরক্ষীর বিরুদ্ধে। নিয়ম বহির্ভূত ভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢোকায় ভারতী ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের করে নির্বাচন কমিশন।
কেশপুরের গোটগেড়ায় বিজেপি এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে বুথে পৌঁছন ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ।বুথেই তৃণমূল-বিজেপি ধস্তাধস্তি। ভারতীকে হেনস্থার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে তাঁর পায়ে চোট লাগে। কেঁদে ফেলেন ভারতী।
advertisement
Location :
First Published :
May 12, 2019 2:56 PM IST
