TRENDING:

‘আমার বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে’, স্ত্রীরোধ নিয়ে মন্তব্যে সাফাই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের

Last Updated:

শুক্রবার সোশ্যাল মিডিয়ায় সুদীর্ঘ পোস্টে সাফাই দেন পার্থ চট্টোপাধ্যায় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নজরুল মঞ্চে শিক্ষকদের বদলি নিয়ে বলতে গিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মন্তব্য করে বসেন, ‘এত বেশি শিক্ষিকা স্ত্রীরোগে ভুগছেন যে আমি চিন্তায় পড়ে যাচ্ছি ৷’ এরপরই শুরু হয় বিতর্কের ঝড় ৷ স্ত্রীরোগ মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন বহু শিক্ষিকা ৷ তার জেরেই শুক্রবার সোশ্যাল মিডিয়ায় সুদীর্ঘ পোস্টে সাফাই দেন পার্থ চট্টোপাধ্যায় ৷ লেখেন, তাঁর মন্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে, যা কখনই কাম্য নয় ৷ তিনি মহিলাদের অপমান নয়, বরং সম্মান করতেই ছোটবেলা থেকে শিখে এসেছেন ৷’
advertisement

এই সেই পোস্ট-

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

বৃহস্পতিবার নজরুল মঞ্চে তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের সভায় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ৷ সেসময় শিক্ষকদের বদলির বিপুল আবেদন নিয়ে সরকারের হিমশিম অবস্থা বোঝাতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় স্ত্রীরোগ সংক্রান্ত মন্তব্যটি করেন ৷ তাঁর মতে, অসুস্থতা থাকলে শিক্ষক-শিক্ষিকারা বদলিতে অগ্রাধিকার পাবেন, শিক্ষা দফতর এই ঘোষণা করার পর থেকেই অসুস্থতার ভিত্তিতে বদলির আবেদন জমা পড়ার সংখ্যা বেড়ে গিয়েছে ৷ এরসঙ্গেই পার্থ চট্টোপাধ্যায় বলেন, শিক্ষিকারা এত বেশি ‘অসুস্থ’ হয়ে বদলি চাইছেন যে তিনি আতঙ্কিত ৷ স্ত্রীরোগের কারণে বদলি চাওয়ার বিষয়ের সত্যতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছিলেন শিক্ষামন্ত্রী ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘আমার বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে’, স্ত্রীরোধ নিয়ে মন্তব্যে সাফাই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের