TRENDING:

Ruplekha Mitra-Nusrat Jahan: নুসরতের পর আরেক নায়িকা! ফ্ল্যাট প্রতারণা মামলায় ‘ইচ্ছে’-র অভিনেত্রীকে তলব ইডি-র

Last Updated:

Ruplekha Mitra-Nusrat Jahan: তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে অভিযোগ জানাতে ইডি-র দফতরে প্রতারিতদের সঙ্গে নিয়ে গিয়েছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ফ্ল্যাট বিক্রির নামে আর্থিক প্রতারণার অভিযোগে এর আগেই তৃণমূল সাসংদ তথা অভিনেত্রী নুসরত জাহানকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই ফ্ল্যাট দুর্নীতি কাণ্ডে এবার নাম যুক্ত হল আরও এক অভিনেত্রী, রূপলেখা মিত্রর। বুধবার রূপলেখাকে তলব করেছে ইডি। রূপলেখা জানিয়েছেন, নোটিস হাতে পেলে তিনি ইডির মুখোমুখি হবেন।
রূপলেখা মিত্র-নুসরত জাহান
রূপলেখা মিত্র-নুসরত জাহান
advertisement

সূত্রের খবর, যে সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেই সংস্থার ডিরেক্টর পদে ছিলেন রূপলেখা। ইন্ডাস্ট্রিতে খুব বেশি নাম না করলেও টলিপাড়ায় একাধিক ছবিতে ছোটখাটো চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল রূপলেখাকে। ‘ইচ্ছে’ এবং ‘কলি’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তা ছাড়া ওড়িয়া ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে।

তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে অভিযোগ জানাতে ইডি-র দফতরে প্রতারিতদের সঙ্গে নিয়ে গিয়েছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা। তৃণমূলের তারকা সাংসদের বিরুদ্ধে একাধিক মানুষকে প্রতারণার অভিযোগ তুলেছিলেন বিজেপি নেতা।

advertisement

আরও পড়ুন: ফ্ল্যাট প্রতারণা মামলায় নুসরতকে তলব ED-র! আগামী সপ্তাহে হাজিরার নির্দেশ

শঙ্কুদেবের সঙ্গে থাকা প্রতারিতদের অভিযোগ, কো-অপারেটিভ সিস্টেমের মাধ্যমে ফ্ল্যাট কেনার জন্য মেসার্স সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানিকে ৫ লক্ষ ৫৫ হাজার করে টাকা দেন শতাধিক ব্যক্তি। দাবি করা হচ্ছে, ওই সময় এই কোম্পানির একজন ডিরেক্টর ছিলেন বর্তমান তৃণমূল সাংসদ নুসরত জাহান। প্রতারিতদের দাবি তাদের বলা হয়েছিল, পরবর্তী চার বছরের মধ্যে তাদের ফ্ল্যাট তৈরি করে দেওয়া হবে। যদিও তারা ২০১৮ সালের পরেও ফ্ল্যাট না পেয়ে আদালতের দ্বারস্থ হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জঞ্জালমুক্ত করে 'স্মার্ট সিটি', মালদহ নিয়ে আগামীর রূপরেখা জানালেন বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ি
আরও দেখুন

এরপর আদালতের নির্দেশেই পুলিশ তদন্ত শুরু করে। যদিও প্রতারিতদের আরও দাবি মোট ৪২৯ জনের কাছ থেকে যে টাকা ওই কোম্পানির অ্যাকাউন্টে গিয়েছিল, তার থেকেই ওই কোম্পানির ডিরেক্টররা ব্যক্তিগত ফ্ল্যাট কেনেন যার মধ্যে নুসরত জাহানও রয়েছেন বলেও অভিযোগ।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Ruplekha Mitra-Nusrat Jahan: নুসরতের পর আরেক নায়িকা! ফ্ল্যাট প্রতারণা মামলায় ‘ইচ্ছে’-র অভিনেত্রীকে তলব ইডি-র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল