দিল্লি মেট্রোতে ইতিমধ্যেই এই প্রযুক্তি চালু রয়েছে৷ দিল্লি মেট্রোর ম্যাজেন্টা লাইনে চলে চালকবিহীন মেট্রো৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই পরিষেবার উদ্বোধন করেছিলেন৷
বর্তমানে ইস্ট ওয়েস্ট মেট্রো যে প্রযুক্তিতে চলে তাতে ট্রেন পরিচালনার সব ভারই থাকে চালকের উপরে৷ এই প্রযুক্তিকে বলে অটোমেটিক ট্রেন প্রোটেকশন মোড৷ এবার তা উন্নত করে অটোমেটিক ট্রেন অপারেশন মোডে নিয়ে যাওয়া হচ্ছে৷ নতুন এই প্রযুক্তিতে চালকের দায়িত্ব অনেকটাই কমবে৷ শুধুমাত্র দরজা খোলা বন্ধের মতো দায়িত্ব থাকবে চালকের উপরে৷ ভবিষ্যতে দরজা খোলা বন্ধের মতো কাজও স্বয়ংক্রিয় পদ্ধতিতে চালকবিহীন অবস্থাতেই করা যাবে৷
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 31, 2025 11:53 PM IST
