প্রসঙ্গত, বৃহস্পতিবার মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে ওঠে দার্জিলিং, শিলিগুড়ি-সহ বেশ কিছু অঞ্চল। কম্পন অনুভূত হয় পড়শি দেশ নেপাল ও চিনেও। রাত ২ঃ২০ মিনিটে সিকিমে ভূমিকম্প হয়! রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৩। সিকিমের গ্যাংটক থেকে ২৬ কিলোমিটার পশ্চিম ও উত্তর-পশ্চিমে ছিল ভূমিকম্পের উৎসস্থল। দার্জিলিং থেকে ৪৪ কিলোমিটার উত্তরে এই ভূমিকম্পের উৎসস্থলের অবস্থান। ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে।
advertisement
ভূমিকম্পের ফলে সিকিম, দার্জিলিং-সহ সমতলের শিলিগুড়িতেও কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। জানা গিয়েছে, খুব কম সময়ের জন্য কম্পন অনুভূত হয়েছে। ছড়িয়ে পড়ে আতঙ্ক। জাতীয় ভূতত্ত্ব সর্বেক্ষণ (ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি)-এর তথ্য অনুসারে এই কম্পনের কেন্দ্রস্থল পশ্চিম সিকিমের গ্যালশিং অঞ্চল ৷
advertisement
Partha pratim Sarkar
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 07, 2026 7:59 PM IST
