গতকালই পাহাড়ে ছড়ায় আতঙ্ক। মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং। উত্তরবঙ্গে কম্পন শুরু হতেই আতঙ্ক ছড়িয়েছে কলকাতাতেও। উৎপত্তিস্থল সিকিম। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.৬! বহু পর্যটকই এখন পাহাড়ে আছেন। এই ঘটনায় তাঁরাও চিন্তিত। দিন কয়েক আগে কয়েক ঘণ্টার ব্যবধানে একাধিক বার ভূমিকম্পে কেঁপে ওঠে। দফায় দফায় সিকিমের বিভিন্ন অংশে ভূমিকম্প হয়েছে। সে সময় ১৩ বার ভূমিকম্প হয়।
advertisement
আরও পড়ুন – Father and Son Relation: বাড়িতে-বাড়িতে সিলিন্ডার ডেলিভারি করে মাসে মাত্র ১২,০০০ টাকা, ক্রিকেট খেলার জন্য বাবা-র হাতে মার খেয়েছেন রিঙ্কু, কিন্তু পরে তিনিই …
এদিন বারাকপুর শিল্পাঞ্চলে অনুভূত হল ভূমিকম্পন। বাঁকুড়াতেও ভূমিকম্প হয়। আগের দিনই ৬ ফেব্রুয়ারি গভীর রাতেও ভূমিকম্পে কেঁপে ওঠে দার্জিলিং৷ কম্পন অনুভূত হয়েছে শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়৷ তবে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল সিকিমে৷ ফলে গ্যাংটক, পেলিংয়ের মতো সিকিমের বিস্তীর্ণ অংশে কম্পনের তীব্রতা ছিল তুলনামূলক ভাবে বেশি৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎসস্থল ছিল সিকিমের গ্যালশিং-এ ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে৷ রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৫৷ যদিও খুব অল্প সময়ের জন্যই এই কম্পন অনুভব করা গিয়েছে৷
গতকালের সেই ভূমিকম্প অনেকেই টের পাননি৷ এদিন ভূমিকম্পের খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়েছে৷ কলকাতা-সহ জেলার বিভিন্ন স্থানে আতঙ্ক শুরু হয়। হেলে পড়ে উত্তর কলকাতার বাড়ি। রাস্তায় বেরিয়ে আসেন মানুষ।
