TRENDING:

চলবে সংস্কারের কাজ, ফের বন্ধ থাকবে বিদ‍্যাসাগর সেতু! রবিবার কখন, কত ঘণ্টা বন্ধ রাখা হবে জানুন

Last Updated:

ফের বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু। রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। মূলত, সংস্কার এবং রক্ষণাবেক্ষণের জন্যই বন্ধ রাখা হবে এই সেতু।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ফের বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু। রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। মূলত, সংস্কার এবং রক্ষণাবেক্ষণের জন্যই বন্ধ রাখা হবে এই সেতু।
ফের বন্ধ থাকবে বিদ‍্যাসাগর সেতু! রবিবার কখন, কত ঘণ্টা বন্ধ রাখা হবে জানুন
ফের বন্ধ থাকবে বিদ‍্যাসাগর সেতু! রবিবার কখন, কত ঘণ্টা বন্ধ রাখা হবে জানুন
advertisement

কলকাতা ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই সময় সেতুর উপরে সমস্ত যান চলাচল বন্ধ রাখা হবে।

হুগলি রিভার ব্রিজ কমিশনের পক্ষ থেকে এই বিষয়ে জানানো হয়েছে, ওই সময়ে সেতুর স্টে কেবল এবং হোল্ডিং ডাউন কেবল এবং বিয়ারিং বদলানোর কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরেই এই সংস্কার হওয়ার কথা ছিল।

advertisement

প্রসঙ্গত, প্রতি রবিবার সেতু বন্ধ রাখার ফলে বহু মানুষ সমস্যায় পড়েছেন। যাত্রীদের একাংশের বক্তব্য, রবিবার মানেই যে কাজ নেই এমন ভাবা ভুল তাই প্রতিবার এই সেতু বন্ধ রাখার ফলে অনেকেই বিপাকে পড়েছেন।

ইতিহাস মতে ১৯৭২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেতুটির শিলান্যাস করেন। ১৯৭৯ সালে শুরু হয় নির্মাণ, ১৯৯২ সালে হয় উদ্বোধন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কখনও চা-শ্রমিকদের সঙ্গে গল্প জুড়ছেন, কখনও তাঁদের সঙ্গে খেতে বসছেন, চা বাগানে বাইক নিয়ে জনসংযোগ তৃণমূল প্রার্থীর
আরও দেখুন

জার্মান সংস্থা শ্লায়েশ বার্জারমান পার্টনার সেতুটির নকশা করেছিল। সেই সেতুটিরই কয়েকটি কেবলের অবস্থা খারাপ হওয়ায় সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলা খবর/ খবর/কলকাতা/
চলবে সংস্কারের কাজ, ফের বন্ধ থাকবে বিদ‍্যাসাগর সেতু! রবিবার কখন, কত ঘণ্টা বন্ধ রাখা হবে জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল