মন্ত্রক সূত্রের খবর, বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজকে বিশেষ গুরুত্ব দিতে চায় রাজ্য। জানা গিয়েছে, চব্বিশের লোকসভা নির্বাচনের আগে তৃণমূল সরকারের টার্গেট রাজ্যের এক কোটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া। আগামী চার মাসেই লক্ষ্যমাত্রা দেওয়া ৩১ লক্ষ।
আরও পড়ুন:‘জ্যোতিপ্রিয়কে কেন মন্ত্রী বলব?’ প্রশ্ন তুলে তুমুল হট্টগোল! বেরিয়ে গেল বিজেপি
advertisement
বিধানসভায় মন্ত্রকের দেওয়া সূত্রের খবর অনুযায়ী, গত আড়াই বছরে হয়েছে রাজ্যে ৬৯.০২ লক্ষ পরিশ্রুত পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। তার মধ্যে এগিয়ে থাকা জেলা নদিয়া ৮.৯৩ লক্ষ, বাঁকুড়া ১.৫৩ লক্ষ, উত্তর ২৪ পরগণা ৩.৭৫ লক্ষ, পূর্ব বর্ধমান ৭.১২ লক্ষ, পিছিয়ে আছে পশ্চিম মেদিনীপুর জেলা।
advertisement
এছাড়াও, মন্ত্রকের তরফে দেওয়া হয়েছে দু’টো হোয়াটসঅ্যাপ নম্বর৷ ৮৯০২০২২২২২ ও ৮৯০২০৬৬৬৬৬৷
Location :
West Bengal
First Published :
Nov 30, 2023 2:27 PM IST
