মঙ্গলবার ভোরে উল্টোডাঙায় ইস্ট ক্যানেল সার্কুলার রোডে প্লাইয়ের কারখানায় আগুন লাগে। সেখান থকে পাশের গেঞ্জির কারখানাতেও আগুন ছড়িয়ে পড়ে। তবে পাশের কারখানার আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। মূল যে কারখানায় আগুন লেগেছে, তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল বাহিনী।
টিনের ছাউনি সরিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা। আশেপাশের বাড়িগুলি ফাঁকা করা হয়েছে তড়িঘড়ি। পাশের কারখানা গেটের তালা ভেঙে সেখানে ঢুকে থেকে জল দেওয়ার চেষ্টা করছে দমকল। অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর মেলেনি।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 06, 2024 8:35 AM IST
