দমকলের তরফে জানা গিয়েছে, সন্ধ্যাবাজারের পাশেই রয়েছে ঝুপড়ি এলাকা। ফলে আগুন ছড়িয়ে পড়ে ঝুপড়ি এলাকায়। অত্যন্ত ঘিঞ্জি এবং ঘনজনবসতিপূর্ণ হওয়ায় কাজ করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে দমকলকর্মীদের। যদিও আগুন কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে।
আরও পড়ুনঃ সামান্য গরমেও অতিরিক্ত ঘামেন? কোন কোন মারণ রোগ বাসা বাঁধতে পারে শরীরে? সাবধান করছেন চিকিৎসকরা
advertisement
বুধবার বেলা গড়াতেই আগুন লাগে এই বাজারে। ঘটনার কথা চাউর হতেই খবর দেওয়া হয় দমকলে। প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় ধীরে ধীরে বাড়ান হয় ইঞ্জিনের সংখ্যা। একে একে এই মুহূর্তে দমকলের ইঞ্জিনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬। কিন্তু কীভাবে আগুন লাগল বাজারে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে দমকল বিভাগ।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 13, 2024 4:21 PM IST
