#গড়িয়া: গর্ত থেকে উদ্ধার দেহ! চাঞ্চল্য গড়িয়ায়! গড়িয়ার সান্ধ্যবাজারে একটি গর্ত থেকে উদ্ধার করা হয় অরিজিৎ সরকার নামে এক ব্যক্তির মৃতদেহ। জানা যায়, বাঘাযতীনে একটি দোকান আছে ওই ব্যক্তির। স্থানীয় ব্যবসায়ীরা গর্তে মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে। কিন্তু স্থানীয়দের অভিযোগ, পুলিশ দেরিতে আসে। কীভাবে মৃত্যু ব্যক্তির ? তদন্তে পুলিশ।