ঘূর্ণিঝড় ‘বুলবুল’ নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে মমতা লিখেছেন, ‘‘গোটা পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। ২৪ ঘন্টা খোলা থাকছে কন্ট্রোল রুম। অযথা আতঙ্কিত হবেন না। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকা থেকে ১ লক্ষ ২০ হাজার মানুষকে নিরাপদ স্থানে রাখা হয়েছে’’।
advertisement
বুলবুলের প্রকোপ থেকে আম আদমির সহায়তায় নবান্নের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম। হেল্প লাইন নম্বর - ২২১৪৩৫২৬ ও ২২১৪৩৫৮৬। এছাড়াও চালু হয়েছে টোল ফ্রি নম্বর ১০৭০। যে কোনও পরিস্থিতির মোকাবিলায় বিপর্যয় মোকাবিলা দফতরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
advertisement
Location :
First Published :
Nov 09, 2019 5:45 PM IST
