বিধানসভা সূত্রে খবর, শনিবার বিকেলে শপথ নিতে চলেছেন ধূপগুড়ির নবনির্বাচিত তৃণমূল বিধায়ক নির্মলচন্দ্র রায়। ওই দিন বিকেল সাড়ে চারটেয় নির্মলচন্দ্রকে শপথগ্রহণ করাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে থাকছেন না স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
অক্টোবরে কতদিন বন্ধ থাকবে স্কুল-কলেজ…? দেখুন তারিখ-সহ ছুটির পূর্ণাঙ্গ তালিকা
advertisement
প্রসঙ্গত, শপথগ্রহণ নিয়ে রাজ্য-রাজভবন টানাপড়েন, দু-দফা চিঠি বিনিময়ের শেষে রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানটি হতে চলেছে আগামিকাল। তাই শপথ অনুষ্ঠানে স্পিকার এবং পরিষদীয় মন্ত্রীর ‘গরহাজির’ থাকাকে স্বভাবতই বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 29, 2023 8:00 PM IST
