সূত্রের খবর, রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠকে বিষয়টি উঠলেও আপাতত প্রতীক উরকে গুরুত্ব না দেওয়ার সিদ্ধান্তই নিয়েছে সিপিএম নেতৃত্ব৷
আপাতত প্রতিকূরকে গুরুত্ব না দেওয়ার সিদ্ধান্ত সিপিআইএম এর। সম্পাদক মণ্ডলীর আজকের বৈঠকে উঠে আসে প্রতিকুর রহমান ইস্যু। সূত্রের খবর, সম্পাদক মণ্ডলীর বৈঠকে আলোচনায় এখনও পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে প্রতীক উর রহমানকে আর বাড়তি কোনও গুরুত্ব দেওয়া হবে না৷ দলের পক্ষ থেকে প্রতীক উরের সঙ্গে যোগাযোগ অথযবা আলোচনাও হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলী।
advertisement
সূত্রের খবর, সিপিএম নেতৃত্ব প্রতীকূর রহমানের আগামীর সিদ্ধান্ত বা কার্যকলাপের উপরই নজর রাখতে চাইছে । আরও জানা যাচ্ছে, প্রতীক উর রহমানের পাঠানো সদস্যপদ ত্যাগের চিঠি প্রকাশ্যে আসা,পরবর্তী সময়ে তার একাধিক মন্তব্য কোনওভাবেই ভাল চোখে নেয়নি দল। রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠকে আলোচিত হওয়ার সিদ্ধান্ত আগামিকাল রাজ্য কমিটিতে পেশ হবে ।
প্রসঙ্গত দলের রাজ্য নেতাদের নৈতিকতা নিয়েই প্রশ্ন তুলে দিয়ে সিপিএমের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চেয়ে ইস্তফা দিতে চেয়ে দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে চিঠি দিয়েছিলেন প্রতীক উর রহমান৷ সেই চিঠি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তুমুল জল্পনা শুরু হয়৷ প্রতীক উরের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও জল্পনা ছড়িয়েছে৷
