সায়গলকে ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যাওয়ার আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। নিম্ন আদালতের রায়কেই বহাল রাখলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সায়গল হোসেনের মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও ৪৬ লাখ টাকা জমা করা হয়েছিল। আদালতে জানায় ইডি। সায়গল হোসেন নিজেই এই টাকা ব্যাঙ্কে জমা দিয়েছিলেন বলেও এদিন আদালতে জানাল ইডি।
আরও পড়ুন : বছরে দু'বার নিয়োগ! 'টেট' নিয়ে বড় আপডেট দিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল
advertisement
এদিন আদালতে ইডি জানায়, গরুপাচার মামলা সিবিআই তদন্ত করছে। তাছাড়া ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর থেকে ইডি'ও তদন্ত শুরু করেছে। ইডি'র আদালত এই রাজ্যে কটা আছে? এমন প্রশ্ন তোলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ইডির পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয়, জেল থেকেই গ্রেফতার করা হয়েছে সায়গলকে। সিবিআই হেফাজতে আছে সায়গল।
Location :
First Published :
Oct 11, 2022 5:52 PM IST
