TRENDING:

Covaxin Crisis in Kolkata: কোভ্যাক্সিনের জন্য হাহাকার, দ্বিতীয় ডোজ পেতে নাকাল মানুষ! কবে আসবে জানে না রাজ্যও

Last Updated:

শুক্রবার কলকাতায় কোভ্যাক্সিনের টিকা দেওয়া হবে না বলে বৃহস্পতিবারই জানিয়ে দিয়েছিল পুরসভা৷ রাজ্য স্বাস্থ্য দফতরের সেন্ট্রাল ড্রাগ স্টোরেও কোভ্যাক্সিনের একটি ডোজও নেই (Covaxin Crisis in Kolkata)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কলকাতায় কোভ্যাক্সিনের জন্য কার্যত হাহাকার৷ বেসরকারি হাসপাতালগুলির হাতে কিছু সংখ্যক কোভ্যাক্সিনের ডোজ থাকলেও সরকারের ভাঁড়ার শূন্য৷ ফলে সরকারি হাসপাতাল বা পুরসভার স্বাস্থ্যকেন্দ্র থেকে যাঁরা কোভ্যাক্সিনের প্রথম ডোজ পেয়েছিলেন, দ্বিতীয় ডোজ নিতে গিয়ে রীতিমতো নাকাল হচ্ছেন তাঁরা৷ কবে কোভ্যাক্সিনের নতুন ডোজ রাজ্যের হাতে আসবে, তা নিয়েও অন্ধকারে রাজ্য স্বাস্থ্য দফতর৷
advertisement

কোভিশিল্ড-এর তুলনায় রাজ্যে কোভ্যাক্সিন টিকার ব্যবহার অনেকটাই কম৷ তা সত্ত্বেও ভারত বায়োটেকের তৈরি এই টিকার জোগান এতটাই কম যে আজ, শুক্রবার কলকাতায় কোভ্যাক্সিনের টিকা দেওয়া হবে না বলে বৃহস্পতিবারই জানিয়ে দিয়েছিল পুরসভা৷ রাজ্য স্বাস্থ্য দফতরের সেন্ট্রাল ড্রাগ স্টোরেও কোভ্যাক্সিনের একটি ডোজও নেই৷ তবে কলকাতায় উডল্যান্ডস-এর মতো কয়েকটি বেসরকারি হাসপাতালে কোভ্যাক্সিনের টিকা আজকেও দেওয়া হচ্ছে৷ স্বাস্থ্য দফতর থেকে জানানো হয়েছে, যেহেতু আগে থেকেই টিকা পাঠিয়ে দেওয়া হয়, তাই জেলায় কয়েকটি জায়গায় কোভ্যাক্সিনের টিকা মিললেও মিলতে পারে৷

advertisement

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, অবিলম্বে চার লক্ষ কোভ্যাক্সিনের ডোজ পাঠানোর জন্য কেন্দ্রকে অনুরোধ করা হয়েছে৷ কিন্তু কবে সেই টিকা আসবে তা এখনও স্পষ্ট নয়৷ আজকে যে তা আসবে না, এটা নিশ্চিত৷ আজই কলকাতায় পাঁচ লক্ষ ডোজ করোনার টিকা এসে পৌঁছনোর কথা৷ কিন্তু তার পুরোটাই আসবে কোভিশিল্ড-এর টিকা৷ স্বাস্থ্য দফতরের কর্তারা বলছেন, অন্তত দেড় থেকে দু' লক্ষ ডোজ কোভ্যাক্সিনের টিকা এখন পাওয়া গেলেও সাত দিন মতো চালিয়ে নেওয়া সম্ভব হবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

এই পরিস্থিতিতে কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ নিতে গিয়ে হয়রান হচ্ছেন বহু মানুষ৷ দ্বিতীয় ডোজ নেওয়ার নির্দিষ্ট দিন পেরিয়ে গেলেও কোভ্যাক্সিনের টিকা পাচ্ছেন না তাঁরা৷ এ দিন এসএসকেএম হাসপাতালেও অনেকে কোভ্যাক্সিন নিতে ভিড় করেছিলেন৷ কিন্তু কোভ্যাক্সিনের টিকা নেই বলে হাসপাতালের তরফে নোটিস ঝুলিয়ে দেওয়া হয়৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Covaxin Crisis in Kolkata: কোভ্যাক্সিনের জন্য হাহাকার, দ্বিতীয় ডোজ পেতে নাকাল মানুষ! কবে আসবে জানে না রাজ্যও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল