মঙ্গলবার অয়ন শীলের জামিনের আবেদনের শুনানি হয় ব্যাঙ্কশাল কোর্টের বিচার ভবনের বিশেষ ইডি আদালতে৷ বুধবার রাতে জামিনের আবেদন খারিজ করে দিল ইডি বিশেষ আদালত৷
পুরসভা নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাতেও জেল হেফাজতে রয়েছেন অয়ন শীল৷ প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় ইডির তল্লাশি অভিযানে অয়নের সল্টলেকের অফিস কাম বাড়ি থেকে পুরসভার নিয়োগ সংক্রান্ত ওএমআর শিট পাওয়া যায়৷
advertisement
ইডির পক্ষ থেকে হাইকোর্টে পিটিশন দাখিল করে জানানো হয়েছিল, পুরসভার নিয়োগেও দুর্নীতি হয়েছে, অয়ন শীল এই দুর্নীতির সঙ্গে যুক্ত৷ ইডির পিটিশনের পর হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 15, 2025 3:52 AM IST
