TRENDING:

অষ্টমীতে কলকাতা সফরে রাহুল, অষ্টমীতে অঞ্জলি দেবেন সোমেন মিত্রের পুজোতে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ঢাকে কাঠি পড়ল বলে ৷ আর কয়েকদিনের অপেক্ষা ৷ মা আসবেন ঘরে ৷ সেই উপলক্ষ্যেই এখন সাজো সাজো রব কলকাতা জুড়ে ৷ কলকাতার সমস্ত মন্ডপ এড়িয়ে সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপেই নজর সকলের ৷ তবে, মণ্ডপের সাজসজ্জার জন্য নয় ৷  রাহুল গান্ধির কলকাতা সফর ঘিরেই সকলের নজর ৷
advertisement

দুর্গাপুজোর অষ্টমীতে কলকাতা সফরে আসছেন রাহুল গান্ধি । প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের আমন্ত্রণে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোতে আসছেন রাহুল গান্ধি ৷ সেই পুজো ঘিরেই এখন রাজনৈতিক চাপানোতর তুঙ্গে ৷ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর সঙ্গে দলীয় সংগঠন নিয়ে আলোচনা করতে পারেন তিনি। আলোচনা হতে পারে মহাজোট নিয়েও । এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের ৷

advertisement

আরও পড়ুন: সন্ত্রাস রুখতে একজোট হয়ে লড়বে কেন্দ্র, সাংবাদিক বৈঠকে বললেন রাজনাথ

দিল্লিতে প্রদেশ নেতাদের সঙ্গে বৈঠক করেন কংগ্রেস সভাপতি । বৈঠকে রাজ্যের সাংগঠনিক বিষয়ে আলোচনা হয় । বৈঠকে হাজির ছিলেন অধীর চৌধুরী, আবদুল মান্নানও ৷ লোকসভা ভোটের জোট নিয়েও আলোচনা হয়। সেখানেই পুজোয় শহরে আসার কথা জানান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নয়া ইতিহাসের পথে রেল, হাইটেক ক্যামেরা রুখে দেবে দুর্ঘটনা! নতুন ডিভাইসে বাঁচবে বহু প্রাণ
আরও দেখুন

সন্তোষ মিত্র স্কোয়ারের কর্তৃপক্ষ সূত্রে খবর, দূর্গাপুজোয় কলকাতা আসছেন রাহুল গান্ধি ৷ সম্ভবত, অষ্টমীর দিন কলকাতায় আসবেন তিনি ৷ কলেজ স্কোয়ারে অষ্টমীর অঞ্জলি দিতে পারেন তিনি । শুধু কলেজ স্কোয়ারে পুজো দেওয়াই নয় ৷ সেখান থেকে বেলুড় মঠে যাওয়ার সম্ভাবনাও রয়েছে ৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
অষ্টমীতে কলকাতা সফরে রাহুল, অষ্টমীতে অঞ্জলি দেবেন সোমেন মিত্রের পুজোতে