TRENDING:

আপনারা কাশ্মীরে আসুন, দেখুন, মানুষের সঙ্গে মিশুন: ফারুক আবদুল্লা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  ২০১৯-এর নির্বাচনের প্রথম ঘণ্টাটাই বাজিয়ে দিলেন মমতা। শনিবার ব্রিগেডের মঞ্চে হাজির কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে অরুণাচল প্রদেশের প্রথম সারির বিরোধী নেতারা। মঞ্চে ‘ইউনাইটেড ইন্ডিয়া’ ৷ ‘মোদি হঠাও, দেশ বাঁচাও’ স্লোগানেই শুরু হয়ে গেল সভা ৷
advertisement

ছেলে ওমর আবদুল্লাকে নিয়েই ব্রিগেডের সভায় এদিন উপস্থিত হয়েছিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লা ৷ কেন্দ্রে মোদি সরকারকে হটাতে সবাইকে একজোট হওয়ার আহবান জানান তিনি ৷ ফারুক আবদুল্লা এদিন বলেন, ‘‘ এটা একজনকে ক্ষমতা থেকে সরানোর বিষয় নয়, এটা দেশ বাঁচানোর বিষয় ৷ দেশে ধর্মের নামে বিভাজন চলছে ৷ এখানে হিন্দু-মুসলমান-শিখের মধ্যে বিভেদের চেষ্টা করা হচ্ছে ৷ সব জায়গায় আগুন লাগানোর চেষ্টা চলছে ৷ আমাদের একজোট হতে হবে, আত্মত্যাগ করতে হবে ৷ ’’

advertisement

তিনি আরও বলেন, ‘‘ দেশে ভালোবাসা তৈরি করতে গেলে বিজেপিকে হঠাতে হবে ৷ একজোট হয়ে নির্বাচন করতে হবে ৷ এক জায়গায় এক নির্বাচন প্রয়োজন ৷ ইভিএমে চুরি হচ্ছে ৷ এই মেশিন দিয়ে ভোট করা উচিৎ নয় ৷ সবাই মিলে এর জন্য নির্বাচন কমিশন ও রাষ্ট্রপতির কাছে যেতে হবে ৷ ’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

কাশ্মীর প্রসঙ্গে ফারুক আবদুল্লা বলেন, ‘‘ কাশ্মীর এই দেশের অংশ ৷ কাশ্মীরে মানুষ খুন চলছে ৷ কাশ্মীরের প্রত্যেক মানুষই এই দেশের সঙ্গে থাকতে চায় ৷ কিন্তু গত সাড়ে চার বছরে বিজেপি যা করেছে তা আসলে অত্যাচার ৷ কাশ্মীরিদের ভালোবাসতে হবে ৷ বাংলার মানুষ কাশ্মীরে যাক, দিল মিলাক ৷ ’’

বাংলা খবর/ খবর/কলকাতা/
আপনারা কাশ্মীরে আসুন, দেখুন, মানুষের সঙ্গে মিশুন: ফারুক আবদুল্লা