এদিন পার্শ্ব শিক্ষকদের রাজ্য সম্মেলনে এসে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, পার্শ্বশিক্ষকদের নিয়ে একাধিক ভাবনা রয়েছে সরকারের ৷ এর মধ্যে মুখ্যমন্ত্রী জানান, এসএসসি অর্থাৎ রাজ্যে শিক্ষক নিয়োগের পরীক্ষায় পার্শ্বশিক্ষকদের জন্য ২০ শতাংশ আসন সংরক্ষণের ভাবনা রয়েছে সরকারের ৷ এছাড়া প্রাথমিক টেট পরীক্ষাতেও আসন্ন পরীক্ষায় বিশেষ সুবিধা পেতে পারেন পার্শ্বশিক্ষকেরা ৷ পার্শ্বশিক্ষকদের জন্য টেটে ৩০ শতাংশ সংরক্ষণের ঘোষণা করেন পার্থ চট্টোপাধ্যায়। এই মুহূর্তে রাজ্যে ৪৮ হাজার পার্শ্বশিক্ষক কর্মরত ৷
advertisement
আরও পড়ুন
এই শিক্ষাগত যোগ্যতা থাকলে পার্শ্বশিক্ষকরাও এবার হতে পারেন স্থায়ী, ঘোষণা মুখ্যমন্ত্রীর
শিক্ষা দফতর এই প্রস্তাব বাস্তবায়ন করলে আসন্ন শিক্ষক নিয়োগের পরীক্ষায় বাকি চাকরিপ্রার্থীদের থেকে অনেকটাই এগিয়ে থাকবেন রাজ্যর পার্শ্বশিক্ষক পদে কর্মরত হাজার হাজার চাকরিপ্রার্থী ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jul 09, 2018 1:55 PM IST
