কাশিপুরে মনোনয়নের দিন বোমা মেরে পিটিয়ে খুনের মামলায় চার্জাশিট জমা দিল সিআইডির। গত ১৫ জুন খুন হয় রাজু নস্কর। অভিযোগ, রাজুকে বাঁশ, লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। রাজু নস্করের পরিবারের সদস্যরা অভিযোগ করে। অভিযোগের তীর ওঠে আইএসএফ নেতা নওসাদ সিদ্দিকী সহ কয়েকজনের বিরুদ্ধে। সেই মামলায় ঘটনায় ষড়যন্তকারী হিসাবে নওসাদের ভূমিকা রয়েছে বলে অভিযোগ সিআইডির।
advertisement
ওয়াকিবহল মহলের মতে, গোটা বিষয়টি তদন্তের বিষয়। তবে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ জন্য নাম দেওয়া হলো কিনা সেটা খতিয়ে দেখতে হবে। ওই দিন নওসাদের কী ভূমিকা ছিল? ষড়যন্ত্রে কীভাবে সামিল তিনি? সেসব বিষয়ে সিআইডি তদন্ত করে চার্জাশিট দিয়েছে। ঘটনাস্থলে থেকে ১৫ জুন অর্থাৎ ঘটনার দিন তিনটি বাঁশএর লাঠি, তিনটি কাঠের লাঠি, কিছু ভাঙা স্টিক, আইএসএফের একটি ফ্ল্যাগ বাজেয়াপ্ত করেছিল জেলা পুলিশ।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 04, 2023 10:49 PM IST
